হাদিকে গুলির প্রতিবাদে ইনকিলাব মঞ্চের সমাবেশ – বর্ণমালা টেলিভিশন

হাদিকে গুলির প্রতিবাদে ইনকিলাব মঞ্চের সমাবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৯ 128 ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে তার সংগঠনটি। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ’ শীর্ষক এই সমাবেশ শুরু করে ইনকিলাব মঞ্চ। সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো দেশের জন্য সবচাইতে ক্ষতিকর এলিমেন্টগুলোকে বন্ধু রূপে দেখিয়েছে, ফলে যেটা হয়েছে—আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। আমরা লাল-সবুজের পতাকা বুকে পেঁচিয়ে আজাদীর সংগ্রাম চালিয়ে যাব। শরীফ ওসমানদেরকে পাড়া-মহল্লায় নতুন করে পরিচিত করানো হবে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে।’ জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনি চাইলেও ওসমান হাদি হতে পারবেন না, আমি চাইলেও ওসমান হাদি হতে পারব না। হাদি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছে। রাজনৈতিক দলগুলো যারা আছেন, আপনারা ছোট ছোট ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ছোট ছোট বিষয় নিয়ে বাহাস না করে এই জুলাই প্রজন্মের দিকে তাকিয়ে, ওসমান হাদির দিকে তাকিয়ে বাংলাদেশকে ধারণ করেন। আওয়ামী লীগ ও ইন্ডিয়ার প্রশ্নে আমাদেরকে একটা সেটেলমেন্টে আসতে হবে।’ দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘সুশীলদের কাছ থেকে চরিত্র পরিবর্তনের আশা করবেন না। এই সুশীলদের বিরুদ্ধে, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে হাদি যে লড়াই শুরু করেছিল, সে লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। এই ভারতীয় কুকুরদের চিহ্নিত করে নির্মূল করতে হবে। বাংলাদেশের ফ্যাসিবাদের কোনো আইকন থাকতে পারবে না।’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে। এক বছর ধরে আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দল-মতের মানুষ আছেন, আপনারা যে কাজটা করতে পারেন নাই—সেটা হচ্ছে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। সেই কাজটাই এই মানুষটা করতে গিয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কারা কারা উল্লাস করছে, আমরা সেটাও দেখছি।’ প্রসঙ্গত, নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা