হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ – বর্ণমালা টেলিভিশন

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ March, ২০২৬ | ১২:৪০ 119 ভিউ
হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জাপান। তবে বিষয়টি নিয়ে টোকিও সতর্ক অবস্থান নিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানা গেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় এই বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার এই সফর বুধবার শুরু হওয়ার কথা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, যদি জাপান স্ব-রক্ষাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়, তাহলে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তিনি বলেন, জাপান–যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে এ বিষয়ে বিশেষ কোনো অনুরোধ আসতে পারে কি না, তা সরকারকে সতর্কভাবে মূল্যায়ন করতে হবে। এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, কেবল ট্রাম্পের আহ্বানের কারণে টোকিও তাৎক্ষণিকভাবে নৌবাহিনী পাঠাবে না। তিনি বলেন, জাপান তার নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেয়, এবং স্বাধীন বিচারবোধই এ ক্ষেত্রে মৌলিক বিষয়। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী