হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান – বর্ণমালা টেলিভিশন

হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ৫:১৭ 63 ভিউ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। হরমুজ প্রণালি ব্যবহার করা কিছু জাহাজ থেকে কর হিসেবে ২ মিলিয়ন ডলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৫৭ লাখ টাকা। নতুন এই কর ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাদ্দিন বোরুজার্দি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম আইআরআইবিকে নতুন ২৪ কোটি টাকা কর আরোপের এ তথ্য নিশ্চিত করেছেন বোরোজার্দি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এই সদস্যের মতে, জাহাজ থেকে প্রায় ২৪ কোটি টাকা ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তি ও কর্তৃত্বের প্রতিফলন। এই পদক্ষেপ বহু বছর পর প্রণালিটিতে একটি নতুন ‘সার্বভৌম নিয়ন্ত্রণ ব্যবস্থা’ প্রতিষ্ঠা করবে। নতুন কর আরোপ নিয়ে বোরুজার্দি বলেন, ‘এখন যেহেতু যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থ খরচ হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের এটি করতে হবে এবং হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ট্রানজিট ফি নিতে হবে। প্রণালিটি দিয়ে যাতায়াতকারী কিছু জাহাজের কাছ থেকে ২ মিলিয়ন ডলার (২৪ কোটি টাকা) ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তি ও প্রভাবেরই প্রতিফলন।’ এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিটি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাবে। তিনি হুমকি দেন, প্রয়োজনে বড় বড় বিদ্যুৎকেন্দ্রও ধ্বংস করা হবে। ট্রাম্পের জবাবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের জ্বালানি অবকাঠামোও ইরানের হাতের নাগালের মধ্যেই রয়েছে এবং এক দিনের মধ্যেই তা ধ্বংস করা সম্ভব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা