নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের
রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা?
ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে
সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী
মধ্যপ্রদেশের রাজগড়ের তরুণী প্রিয়া তার স্বামী পুরুষোত্তমকে নিজের একটি কিডনি দিয়েছেন। করবা চৌথের দিনে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান করে প্রমাণ করেছেন সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয়, কাজে।
কিছুদিন আগেই পুরুষোত্তমের দুটি কিডনিই বিকল হয়ে যায়। চিকিৎসকেরা জানান, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব নয়। পরিবারের কেউ অঙ্গদানের জন্য রাজি না হলেও প্রিয়া এক মুহূর্ত দেরি না করে স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন।
দুই দিন আগে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনই এখন সুস্থ আছেন।
প্রিয়া বলেন, যদি আমার কিডনি দানে স্বামীর জীবন বাঁচে, তাহলে এটাই হবে আমার জীবনের সেরা করবা চৌথ।
স্বামী পুরুষোত্তম বলেন, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে প্রিয়া। এখন থেকে প্রতিটি করবা চৌথ আমার নতুন জন্মদিন। সূত্র : আনন্দবাজার

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।