স্বাদের হালুয়া – বর্ণমালা টেলিভিশন

স্বাদের হালুয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ February, ২০২৬ | ৭:৩২ 151 ভিউ
শবে বরাতে রুটির সাথে হালুয়া খাওয়ার প্রচলন বহুদিনের। চাইলে আপনিও বাড়িতে বানাতে পারেন মজাদার হালুয়া।যেমন- ছোলার ডালের হালুয়া উপকরণ : ছোলার ডাল ৫০০ গ্রাম, পরিমাণ মতো, ঘি সামান্য, তেল পরিমাণ মতো, এলাচ ২ থেকে ৩টি ,দারচিনি ১ থেকে ২টি কিসমিস কয়েকটা, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ। প্রস্তত প্রণালী : প্রথমে ছোলার ডাল ভাল ভাবে সিদ্ধ করে বেটে নিন। কড়াইতে তেল ও ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার এতে চিনি দিয়ে নাড়তে থাকুন। এলাচ, দারচিনি যোগ করুন। হালকা আঁচে একটু পর পর নাড়তে থাকুন যাতে লেগে না যায়। হালুয়া কিছুটা জমাট বাঁধলে কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিন। একটা বড় প্লেটে হালুয়াটা ঢেলে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন। ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী নকশা করে কেটে পরিবেশন করুন। ডিমের হালুয়া ডিমের হালুয়া উপকরণ : ডিম ৪টি, দুধ ১ লিটার, ঘি আধা কাপ বা প্রয়োজন মতো, চিনি ১ কাপ, এলাচ-দারুচিনি ২-৩টি, কাজু বাদাম ১ টেবিল চামচ, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, জাফরান সামান্য, গোলাপজল ১ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি : দুধ জ্বাল দিয়ে ১ কাপ করে নিন। দুধ ঠান্ডা হলে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে চিনি দিন। ভালো করে নেড়ে নিন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। প্যানে ঘি দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যতক্ষণ না দানার মতো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকুন। নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিন। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ