স্পাইডারম্যান-এ অভিনয় করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন – বর্ণমালা টেলিভিশন

স্পাইডারম্যান-এ অভিনয় করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩৩ 120 ভিউ
পপসম্রাট মাইকেল জ্যাকসন। গানের তালে বিশেষ ভঙ্গিমার নাচও তাকে বিশ্বব্যাপী আলাদাভাবে জনপ্রিয় করে তুলেছিল। কিন্তু জানেন কী, বিশ্বখ্যাত এ গায়ক জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি স্পাইডারম্যান-এ নামে নাম ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন? শুধু তাই নয়, এই সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য তিনি নব্বইয়ের দশকে এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেলও কেনার চেষ্টা করেছিলেন! যদি এটা সত্যি হতো তাহলে সুপারহিরোর ইতিহাস বদলে যেত। সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ১৯৯০-এর দশকে, মাইকেল জ্যাকসন মার্ভেল কমিক্স কেনার জন্য বেশ চেষ্টা করেছিলেন। তার লক্ষ্য ছিল মিডিয়া সাম্রাজ্য গড়ে তোলা নয়, বরং স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করা। সেই সময়ে, মার্ভেল ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ছিল এবং ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। জ্যাকসন প্রতিষ্ঠানটি বাঁচানোর একটি সুযোগ দেখেছিলেন এবং পরিবারের সঙ্গে কোম্পানিটি কেনার বিষয়ে আলোচনাও করেছিলেন বলে জানা গেছে। তার ভাগ্নে তাজ জ্যাকসন এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছিলেন যে, স্ট্যান লির সঙ্গে কাজ করতে চেয়েছিলেন মাইকেল এবং ‘সম্ভবত স্পাইডার-ম্যান হতে চেয়েছিলেন তিনি। কারণ স্পাইডার-ম্যানের প্রতি তার আলাদা দূর্বলতা ছিল।’ মার্ভেলকে বাঁচানোর জন্য কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত সময়ে পরিচালক জেমস ক্যামেরন একটি স্পাইডার-ম্যান সিনেমার জন্য একটি ট্রিটমেন্ট লিখেছিলেন। কিন্তু মাইকেল জ্যাকসন, প্রকল্পটির নিয়ন্ত্রণ নিজেই নেওয়ার আশায়, স্বত্ব কেনার চেষ্টা করেছিলেন। তখন বলা হয়েছিল শুধু স্পাইডার-ম্যানই নয়, তিনি পুরো সংস্থাটি কিনে নেবেন। ই সিদ্ধান্ত থেকে তিনি তখন সিনেমাটির জন্য দারুন গল্পও খুঁজেছেন। এমনিতেই মাইকেলের গানের ভিডিওগুলো প্রত্যেকটিই একটি স্বতন্ত্র স্বল্পদৈর্ঘ্য সিনেমা ছিল, যেখানে জন ল্যান্ডিস (থ্রিলার) এবং মার্টিন স্করসেজি (ব্যাড)’র মতো হলিউড নির্মাতারা কাজ করেছেন। আর অভিনয়েও একেবারে কাঁচা ছিলেন না মাইকেল জ্যাকসন। তিনি ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘দ্য উইজ’-এ অভিনয়ও করেছিলেন এবং জর্জ লুকাস পারিচালিত ডিজনি পার্ক ‘ক্যাপ্টেন ইও’ প্রযোজনা করেছেন। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ সিনেমা ‘মুনওয়াকার’-এ দৃশ্যমান গল্প বলার প্রতি নিজের দক্ষতারও প্রমান দিয়েছেন প্রয়াত এ গায়ক। সৃজনশীলতা এবং খ্যাতি সত্ত্বেও জ্যাকসনের মার্ভেল কেনার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। কারণ, যাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন তখন তারা নির্দিষ্ট কিছু না জানিয়েই আলোচনা বন্ধ করে দেন বলে গায়কের ভাগ্নের দাবি। ২০০২ সালে যখন স্পাইডার-ম্যান মুক্তি পায়, তখন জ্যাকসনের বয়স ৪০-এর কোঠায়। তখন এই সুপারহিরোর চরিত্রে অভিনয় করেন টোবি ম্যাগুয়ার, যিনি তখন ২৬ বছর বয়সী ছিলেন। কলেজ ছাত্রের চরিত্রে অভিনয়ের জন্য মাইকেলের বয়সও তখন অনেকটা বাধা ছিল বলে মনে করা হয়। পরবর্তীতে স্পাইডারম্যানের সাফল্যের পরও মার্ভেল এককভাবে সারভাইভ করতে পারেনি। ২০০৯ সালে ডিজনি কোম্পানিটি কিনে নেয়, একই বছর মাইকেল জ্যাকসনও পৃথিবী থেকে বিদায় নেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!