সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ | ৭:০৬ 88 ভিউ
বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবি আদায়ে সোমবার শহীদ মিনারে সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা। আজ রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন শিক্ষকরা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তিন নেতার মাজারসহ আশেপাশে শিক্ষকদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন। এরপর সেখানে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান করেন। এর আগে রবিবার সরকার থেকে ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এটি প্রত্যাখ্যান করে ২০ শতাংশে অনড় রয়েছেন শিক্ষকরা। রবিবার পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শিক্ষকদের একটি অংশের বৈঠকের কারণে মিছিলটি পিছিয়ে বিকেল ৩টায় নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার