নিউজ ডেক্স
আরও খবর
ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল
ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র?
কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে
ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর
দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্টের
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি
সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে
সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর
দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে একটি জনপ্রিয় সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
বিশ্বজুড়ে হাঙরের আক্রমণে মৃত্যুর ঘটনা সচরাচর দেখা যায় না। তবে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ উপকূলীয় এলাকায় এ ধরনের প্রাণঘাতী ঘটনার বেশ কিছু ইতিহাস রয়েছে।
মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে কুগোম্পো সিটির (পূর্বের নাম ইস্ট লন্ডন) ওরিয়েন্ট সৈকতে। এ ঘটনার পর পৌর কর্তৃপক্ষ আশপাশের সব সৈকত বন্ধ ঘোষণা করেছে এবং সাধারণ মানুষকে সমুদ্রে নামতে নিষেধ করেছে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সকালে ওরিয়েন্ট সৈকতে একটি হাঙরের হামলার ঘটনা ঘটেছে এবং এতে একটি মর্মান্তিক প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।’
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে তাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা ৬৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেন, যার শরীরে একাধিক ‘ক্ষত’ ছিল।
স্থানীয় গণমাধ্যম জানায়, ওই নারী নিয়মিত সাঁতার কাটতেন এবং ঘটনার সময় তিনি অন্য সাঁতারুদের একটি দলের সঙ্গেই সমুদ্রে নেমেছিলেন।
স্থানীয় একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অন্য সাঁতারুরা পানিতে হাঙরের লেজ ও ডানা দেখতে পেয়েছিলেন। ফেসবুকের এক পোস্টে ওই সংগঠনটি লিখেছে, ‘ভুক্তভোগী নারীর ডান হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইল’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে হাঙরের আক্রমণের মোট ৬৫টি ঘটনা ঘটেছিল, যার মধ্যে নয়জন মারা যান। এর মধ্যে একটি প্রাণঘাতী ঘটনা ঘটেছিল এই দক্ষিণ আফ্রিকাতেই।
গবেষকদের মতে, উপকূলীয় এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, সমুদ্রে মানুষের যাতায়াত বৃদ্ধি, পরিবেশগত পরিবর্তন এবং হাঙর ও তাদের শিকারের বিচরণের পরিবর্তনসহ নানা বিষয়ের ওপর এসব সামুদ্রিক প্রাণীর মানুষের মুখোমুখি হওয়ার বিষয়টি নির্ভর করে।
নারী মৃত্যু

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]