সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি – বর্ণমালা টেলিভিশন

সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৬ | ৯:২১ 103 ভিউ
সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়কে কেন্দ্র করে নতুন করে ট্যাগিং ও প্রভাব বিস্তার করছেন কথিত দুই সংস্কৃতিকর্মী ও জুলাইযোদ্ধা সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী ও সোহানুর রহমান সোহান। তাদের অতীত ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার ছবি, ভিডিও ও নাটকের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেকে। তবে সাবেক ডিসি ইলিয়াসের সময়ে প্রভাব দেখিয়ে কোটি টাকার দুই পার্ক নামমাত্র টোকেনমূল্যে ইজারা নিয়ে এই দুই জুলাইযোদ্ধা ইচ্ছেমতো চাঁদা আদায় করছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী সরকারি বিভিন্ন কর্মসূচি উপস্থাপনার দায়িত্ব পেতেন এবং শেখ হাসিনাকে নিয়ে নাটক রচনা ও মঞ্চস্থ করেছেন। এসব নাটকে সোহানুর রহমান সোহানও অভিনয় করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। সম্প্রতি তাদেরই ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে। গিয়াস শেখ হাসিনার গুণকীর্তন করে একাধিক নাটক মঞ্চস্থ করে কামিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আওয়ামী লীগ আমলে পুলিশ ও বিজিবিতে ১-২জন নিয়োগ দিতেন তিনি। টানা ১৭ বছর অন্তত ৩০জনকে নিয়োগ নিয়ে কোটি টাকা কামিয়েছেন দেওয়ান গিয়াস। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পার্ক ও হালুয়ারগাঁও ঘাট এলাকার ডিসি পার্ক নামমাত্র টোকেন মূল্যে ইজারা নিয়ে তারা বাণিজ্যিকভাবে পরিচালনা করছেন। প্রবেশমূল্য বাড়িয়ে সেখান থেকে বিপুল অর্থ আয় করছেন তারা। অথচ সরকারি টাকায় বানানো এসব পার্ক জনসাধারণের বিনামূল্যে প্রবেশের কথা ছিল। সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের সঙ্গে সম্পৃক্ততা এবং কমিশন নেওয়ার অভিযোগও উঠেছে। কিছুদিন আগে প্রশাসনের একটি টিম ধোপাজান নদীতে গভীর রাতে চাদাবাজি করতে গেলে সোহানসহ কয়েকজনকে ধরে হাত পা বেধে মারধর করে। তখন কয়েকজন সিনিয়র সাংবাদিক তাদের জিম্মায় ছাড়িয়ে আনেন। জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা আরাফাত সজীব ফেসবুকে দেওয়ান গিয়াসকে আওয়ামী লীগ আমলের ‘সুবিধাভোগী’ হিসেবে উল্লেখ করে তার বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে করা নাটক, ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। গিয়াস সবচেয়ে বেশি সুবিধাবাদী হয়ে এখনো সব সব সুবিধা উপভোগ করছেন বলে জানান তিনি। ছাত্রদলের ওই নেতা বলেন, এই দুইজনই চাটুকার। তারা গুপ্ত বাহিনীর সদস্য। আগে যেভাবে প্রশাসনে একচেটিয়া সুবিধা নিয়েছে এখনো নিচ্ছে। এই দুই অভিযুক্তের সঙ্গে ঢাকা থেকে বিডি ডাইজেস্টের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা কেউ ধরেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী