সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৪ ছেলের পর মায়ের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৪ ছেলের পর মায়ের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১০:৫২ 117 ভিউ
গাজীপুরের জয়দেবপুরে মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ানের পর তার মা পারভিন আক্তার (৩২) মারা গেছেন। রোববার ভোর ৪টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আরেক নারীর অবস্থাও আশঙ্কাজনক। ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জন মারা গেছেন। বর্তমানে তানজিলা বেগম নামে ১ নারী চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। জানা যায়, ২৭ এপ্রিল রাতে ওই এলাকার একটি বাসায় পারভীন আক্তার নামে এক নারী রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে পারভীনসহ ৫ জন দগ্ধ হন। তাদের প্রথমে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ২৮ এপ্রিল সিমা আক্তার মারা যান। পরদিন সকালে ৫ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা মারা যান। শনিবার শিশু আয়ানের মৃত্যু হয়। সর্বশেষ রোববার আয়ানের মা পারভিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না