নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সিনেমার আগে ‘মিশন ইম্পসিবল’ ছিল টিভি সিরিজ
হলিউডের ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘মিশন ইম্পসিবল’। এই সিরিজরে সর্বশেষ সিনেমা ‘দ্য ফাইনাল রিকনিং’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২১ মে।
২৩০ থেকে ২৭০ মিলিয়ন বাজেটের এ সিনেমাটি মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বব্যাপি কালেকশন করেছেন ২২০ মিলিয়ন মার্কিন ডলার। তবে আয়ের দিক থেকে সিরিজের পূর্বের সিনেমা থেকে কিছুটা শ্লথ গতিতে এগুচ্ছে এটি। সময়ের পরিক্রমায় এটিও ব্যবসাসফল সিনেমা হিসাবে বিবেচিত হবে। গুঞ্জন আছে, ‘দ্য ফাইনাল রিকনিং’ই হচ্ছে মিশন ইম্পসিবল সিরিজের শেষ সিনেমা। যদিও এর মূল চরিত্র ইথান হান্টের রূপদাতা টম ক্রুজ এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। সময়ই বলে দেবে, সিরিজের শেষ কোথায়। কিন্তু জানেন কী, সিনেমার পর্দায় টম ক্রুজ আইকনিক হওয়ার অনেক আগে ‘মিশন ইম্পসিবল’ ছিল একটি টিভি সিরিজ!
ব্রুস গেলার নির্মিত স্পাই অ্যাকশন টেলিভিশন সিরিজ ‘মিশন ইম্পসিবল’র প্রথম সিজন প্রচার হয় ১৯৬৬ সালে। এরপর আরও ছয়টি সিজন নির্মিত হয়, যার প্রচার হয় ১৯৭৩ সালে শেষ হয়। ১৭০টিরও বেশি পর্ব জুড়ে বিস্তৃত এই টিভি সিরিজের মূল কাহিনী আবর্তিত হয় ইম্পসিবল মিশন ফোর্স (আইএমএফ) নামে পরিচিত একটি অভিজাত গোপন এজেন্ট দল নিয়ে। তাদেরকে বিভিন্ন মিশনে পাঠানো হতো। ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়ে অনৈতিক ব্যবসায়ী, নির্মম অপরাধী, বন্ধুত্বহীন সরকার এবং তৃতীয় বিশ্বের একনায়কদের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে আইএমএফ’কে।
‘মিশন ইম্পসিবল টিভি সিরিজের একটি আকর্ষণীয় বিষয় ছিল, প্রথম সিজনে ড্যান ব্রিগস (স্টিভেন হিল অভিনীত) নামে একটি চরিত্রের নেতৃত্বে ছিল আইএমএফ। তবে, পরবর্তী ছয় সিজনে প্রধান চরিত্র ছিলেন জিম ফেলপস (পিটার গ্রেভস অভিনীত)। অন্যদিকে, ‘মিশন ইম্পসিবল’ সিনেমায় ইথান হান্ট সর্বদা প্রধান চরিত্র।
‘মিশন ইম্পসিবল’ টিভি সিরিজটি বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরষ্কার জিতেছে। যার মধ্যে রয়েছে আউটস্ট্যান্ডিং ড্রামাটিক সিরিজ বিভাগে একাধিক প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড এবং সেরা টেলিভিশন সিরিজ নাটক বিভাগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। পরবর্তীতে, এই কাল্ট শো টম ক্রুজের অত্যন্ত জনপ্রিয় ‘মিশন ইম্পসিবল’ সিনেমা সিরিজের অনুপ্রেরণা হয়ে ওঠে এবং পরের ঘটনা রীতিমতো ইতিহাস।
‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ হচ্ছে সিরিজের অষ্টম সিনেমা। এটি পরিচালনা করেছেন ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞ ক্রিস্টোফার ম্যাককোয়ারি, যিনি সিরিজের সর্বশেষ তিনটি সিনেমাও পরিচালনা করেছেন। এ সিনেমাটি মূলত ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’-এর ধারাবাহিকতা। প্রথম কিস্তিতে দেখানো হয়েছিল ইথান হান্ট (টম ক্রুজ) অন্যান্য আইএমএফ এজেন্টদের সঙ্গে জুটি বেঁধেছিলেন, যাতে একটি মারাত্মক নতুন অস্ত্র ভুল হাতে না পড়ে।
‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এ গল্প এগিয়েছে ইথান হান্ট এবং তার দল একজন ব্যক্তিকে একটি শক্তিশালী এআই প্রোগ্রাম অর্জন থেকে বিরত রাখার জন্য মরিয়া চেষ্টা করছে, যা বিশ্বব্যাপী সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনতে পারে। টম ক্রুজ ছাড়াও এ সিনেমায় হেইলি অ্যাটওয়েল, ভিং র্যামস, সাইমন পেগ, হেনরি জারনি এবং অ্যাঞ্জেলা বাসেট গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]