সিনেমায় শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ March, ২০২৫
১০:২৫ am
184 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

সিনেমায় শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ March, ২০২৫ | ১০:২৫ 184 ভিউ
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ও দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে রেকর্ড পরিমান ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু এখন অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী। এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘পাগল মানুষ’ নামে একটি সিনেমায় দেখা গেছে। এরপর আর অভিনয় করেননি। এ নায়িকাকে পর্দায় দেখতে এখনও দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। তাইতো অর্ধযুগ পর গত বছরে ‘রঙ্গনা’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন শাবনূর। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা আরাফাত হোসাইন। কিছুদিন এর শুটিংও হয়েছে। এরপর বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। এক বছরের বেশি সময় পার হলেও সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি। মাঝে চাউর হয়েছিল, সিনেমাটি আর করছেন না শাবনূর। কিন্তু এমন খবরে বেশ বিব্রত হয়ে শাবনূর তার দর্শকদের উদ্দেশ্যে জানান, সিনেমার বিষয়ে তার দেয়া কোনো বক্তব্য না শুনে, কেউ যেন বিশ্বাস না করেন। এমনকি তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধও জানান নায়িকা। শাবনূরের কথাতেই স্পষ্ট, সিনেমাটি এখনও তিনি ছেড়ে দেননি। তাহলে কেন আটকে আছে কাজ? সিনেমাটির প্রযোজনা সংস্থা থেকে গণমাধ্যমে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা শুটিং প্রস্তুতি নিচ্ছেন না। তবে কবে নাগাদ শুটিং শুরু করবেন এ বিষয়েও তাদের কোনো পরিকল্পনা নেই। তারা আরও অপেক্ষা করতে চান। সেটি কতদিন বা মাস, এ বিষয়ে এখনোও নিশ্চিত নন সিনেমা সংশ্লিষ্টরা। জানা গেছে, চলতি বছরেও এ সিনেমার কাজ শুরু করার কোনো পরিকল্পনা নেই। এদিকে নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘গল্পে খানিকটা পরিবর্তন আনতে হয়েছে। সেজন্য শাবনূর আপুকে ওজন কমাতে হবে। তিনি এখন তাই করছেন। এখনো আমরা কোনো শুটিং শিডিউল ঠিক করিনি।’ এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রস্তুতি নিলেও শাবনূরকে নিয়ে কিন্তু সমালেচনাও হয়েছে অনেক। শুভাকাক্সিক্ষরা বলছেন, শাবনূরের ফেরাটা জরুরী ছিল। তবে তাকে এমন কিছু দিয়েই ফেরা উচিত, যাতে তার পূর্বের তারকা ইমেজ বজায় থাকে। কিন্তু তিনি ফিরছেন এমন একজন কাচা হাতের কারিগরের (পরিচালকের) হাত ধরে, যার ক্যারিয়ারে উলে­খযোগ্য কোনো কাজ নেই। এমন সিদ্ধান্ত শাবনূরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ‘রঙ্গনা’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হলে, সেটি নিয়েও বেশ সমালোচনা হয়। এদিকে এ সিনেমা ছাড়াও শাবনূর একই নির্মাতার ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন। সেটিরও কোনো আপডেট নেই। প্রথম সিনেমাই যেখানে শেষ করতে পারছেন না নির্মাতা, সেখানে দ্বিতীয় সিনেমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, এমন প্রশ্নের উত্তর খোঁজাটাই বৃথা। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘সময় হলেই দেশে ফিরব এবং সিনেমার শুটিংয়ে অংশ নেব। এখানে (অস্ট্রেলিয়া) আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি, তাছাড়া ছেলের স্কুলও খুলেছে। পাশাপাশি সিনেমার জন্য নিজের ফিটনেস ঠিক করারও একটি ব্যাপার রয়েছে। এখন তাই নিয়মিত জিম করে ওজন কমাচ্ছি।’ সর্বশেষ দেশে থাকার সময় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজের বিপরীতে ‘মাতাল হাওয়া’ নামে একটি সিনেমাতেও শাবনূরের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি। এদিকে শাবনূরের ফেরার অপেক্ষায় এখনও অধীর আগ্রহে তার ভক্ত-দর্শক। আদৌ কি শাবনূর ফিরবেন? ফিরলেও সে অপেক্ষার ব্যাপ্তিকাল কত? কিন্তু শাবনূরের দেশে ফিরে আবারও সিনেমায় যুক্ত হবার ব্যাপারে এখনো ধোয়াশা কাটছে না বলে জানাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন