সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ – বর্ণমালা টেলিভিশন

সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:১০ 111 ভিউ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রিমিয়ার মিনসের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল সিডনির ইহুদি সম্প্রদায়। এটি ঘটে হানুক্কার প্রথম দিনে—যে রাতটি ওই সম্প্রদায়ের জন্য শান্তি, আনন্দ ও পারিবারিক উদযাপনের হওয়ার কথা ছিল। ক্রিস মিনস বলেন, যে রাতটি পরিবার ও সমর্থকদের সঙ্গে শান্তি ও আনন্দে কাটানোর কথা ছিল, সেই রাতকে একটি ভয়াবহ ও নৃশংস হামলা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। নিউ সাউথ ওয়েলস সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গুলির ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা