সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’ – বর্ণমালা টেলিভিশন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৬ | ৬:৪০ 11 ভিউ
দুই মামলায় জামিন পাওয়ার পর জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি লতিফ ভূঁইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূঁইয়া কামালকে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। লতিফ ভূঁইয়া কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, তিনি ‘ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন’। জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় শামিম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গত ২৩ সেপ্টেম্বর লতিফ ভূঁইয়াকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান। বুধবার তাকে আদালতে হাজির করা হলে এ বিষয়ে শুনানি হয়। লতিফ ভূঁইয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল ইসলাম সোহাগ। তিনি আদালতে বলেন, এক বছরের বেশি সময় ধরে লতিফ ভূঁইয়া কারাগারে রয়েছেন। দুই মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা অবস্থায় নতুন করে এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। আইনজীবী আরও বলেন, মামলার ঘটনা ২০২৪ সালের হলেও মামলা হয়েছে ২০২৫ সালে এবং ২০২৬ সালে এসে তাকে গ্রেফতার দেখানোর প্রয়োজন হয়েছে। জামিন ঠেকাতেই এমনটি করা হয়েছে দাবি করে তিনি লতিফ ভূঁইয়াকে এ মামলায় গ্রেফতার না দেখানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, লতিফ ভূঁইয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস ছিলেন এবং জুলাই আন্দোলন দমনে অর্থায়ন করেছেন। মামলায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানান তিনি। শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য দেন লতিফ ভূঁইয়া। তিনি বলেন, ‘আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর আমি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আমি।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন তার বিরুদ্ধে দুটি মামলা করি। তার সঙ্গে যদি আমার ভালো সম্পর্ক থাকত, তাহলে কেন তার বাসায় যেতাম না।’ শুনানি শেষে আদালত প্রথমে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে লতিফ ভূঁইয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার একশ ফুট এলাকা থেকে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় তাদের ওপর হামলা ও গুলি চালানো হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গেলে শামিম মিয়ার বুক, ঠোঁট, গাল ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ভাটারা থানায় মামলা করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’ বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার নিয়ন্ত্রণে আসছেই না আইনশৃঙ্খলা মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!