নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে এক পল্লী চিকিৎসককে দিন-দুপুরে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা
গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে এক পল্লী চিকিৎসককে দিন-দুপুরে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে উপজেলার ভাতগ্রামের হাতি চামটার ব্রিজ এলাকা থেকে তুলে নিয়ে যায়। তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকালে তিনি মোটরসাইকেলযোগে ভাতগ্রাম বাজারে তার দোকানের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে। বেধড়ক মারধর করে জোরপূর্বক তাকে অটোরিকশা-ভ্যানে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের কোনো ব্যবস্থাও নেয়নি।
অপহৃতকে উদ্ধারে পুলিশের কোনো ভূমিকা না থাকায় স্বজনরা হতাশ হয়ে পড়েছেন।
শনিবার সকালে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, পুলিশ অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে। তবে এ ঘটনায় ওদের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
