সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক – বর্ণমালা টেলিভিশন

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ | ১০:১৫ 3 ভিউ
দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বুধবার (২১ অক্টোবর) সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর আগে বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করা হলে এদিন বিকালে স্থানীয় প্রশাসন সেখানে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দেয়। এতে কর্মসূচি স্থগিত করে অবরোধ তুলে নেওয়া হলেও প্রশাসন দাবি পূরণে ব্যর্থ হয় এবং শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করে। ফলে ১৫ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং সশস্ত্র সন্ত্রাসীদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য ওই এলাকা থেকে সন্ত্রাসীদের সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতে থাকবে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পালন করা হবে। একই সঙ্গে সাজেক পর্যটন এলাকায় ভ্রমণরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যানবাহনসহ সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র? কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার জমানো টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে বোনকে হত্যা, লাশ ফেলা হয় ধানখেতে