সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:১৫ 136 ভিউ
বাবার চিকিৎসা করাতে গিয়ে অপচিকিৎসার অভিযোগ করায় শম্ভুগঞ্জ প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিক মঞ্জুরুল ইসলামের ওপর হামলা ও দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরকে গ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। এ সময় সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, মামলা-হয়রানির প্রতিবাদ জানান বক্তারা। তারা সাংবাদিক সুরক্ষা আইনসহ সংস্কার কমিশনের প্রস্তাবকে অভিনন্দন জানান। শনিবার (২২ মার্চ) বিএমএসএফ, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার হওয়া সব সাংবাদিকদের অবিলম্বে মুক্তি ও হামলা-নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়া কুমিল্লা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও ক্যামেরা পারসন জিহাদুল ইসলাম এবং চ্যানেল টোয়েন্টিফোরের কুমিল্লায় কর্মরত স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন বেলায়েত হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার হামলার প্রতিবাদ, রাজবাড়ীর পাংশায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শামীম হোসেন, জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন-গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন, হুমায়ুন কবীর, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহ-সভাপতি আব্দুল কাদির (বিডি২৪ লাইভ), সেলিম আল রাজ (প্রাবন্ধিক) প্রমুখ। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা বারবার টার্গেটে পরিণত হচ্ছে। প্রতিদিনেই দেশের কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের অধিকার আদায় ও সুরক্ষার জন্য আইন প্রণয়ণসহ অবিলম্বে ১৪ দফা বাস্তবায়ন করুন। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল’ গঠন করে বিচারকার্য সম্পন্ন করুন। প্রতিবাদ সমাবেশের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক হাসান মেহেদী, শাকিল হোসাইন, আবু তাহের মো. তুরাব, জামির হাসান প্রিয়, প্রদীপ কুমার ভৌমিক ও নিহত সাংবাদিক গোলাম মোস্তফা সারোয়ার সাগর ও তার স্ত্রী মেহেরুন রুনিসহ গণতন্ত্র মুক্তির আন্দোলনে ও সাংবাদিকতা করতে গিয়ে নিহত সাংবাদিকদের স্মরণ করা হয়। সভার শুরুতেই ৭১’র মহান মুক্তিযুদ্ধে ও ২৪’র জুলাই বিপ্লবে শহিদ সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহের স্বপন ভদ্র, সিলেটের এটিএম তুরাব, দীপ্ত টিভির কর্মকর্তা তানজিন জাহান ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আশিকুল ইসলাম আশিক, সিরাজগঞ্জের আবদুল হাকিম শিমুল, রংপুরের মশিউর রহমান উৎস, শাহজাদা মিয়া আজাদ, পাবনার সুবর্ণা নদী, জামালপুরের ইহসান ইবনে রেজা ফাগুন, নোয়াখালীর বুরহান উদ্দিন মুজাক্কিরসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস ৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা