নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সাংবাদিকদের ঋণ রক্ত দিয়েও শোধ করতে পারব না
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিজের শরীরের রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ আমি পরিশোধ করতে পারব না। কারণ এই সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই একজন জেলা পর্যায়ের ছাত্রনেতা থেকে আমি এমপি, মন্ত্রী ও বিএনপির এই পর্যায়ের নেতা হয়েছি। তাই আমি সারাজীবন সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব।
বিএনপি ক্ষমতায় গেলে কোনো নেতাকর্মী সাংবাদিকদের কর্মকাণ্ডে বাঁধা হয়ে দাঁড়াবে না। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কলম চালাতে পারবেন। শনিবার নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের চার যুগ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।
প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে ও সহসভাপতি প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী প্রমুখ।
এর আগে প্রেস ক্লাব চত্বরে বেলুন উড়িয়ে অতিথিরা উৎসবের সূচনা করেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ৪৮ পাউন্ড কেক কেটে ক্লাবের ৪৮ বছর পূর্তি উদযাপন করেন।
