সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত – বর্ণমালা টেলিভিশন

সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ May, ২০২৬ | ৬:০৭ 89 ভিউ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কাংপোকপি জেলায় বুধবার (১৩ মে) এক ভয়াবহ সশস্ত্র হামলায় ৩ জন বিশিষ্ট চার্চ নেতা নিহত হয়েছেন। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের এই অতর্কিত হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। এই নৃশংস ঘটনার পরপরই উত্তেজনায় ফুঁসছে পুরো অঞ্চল এবং ২ নম্বর জাতীয় সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ জারি করা হয়েছে। নিহতরা হলেন থাডৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতা এবং মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের প্রাক্তন সাধারণ সম্পাদক রেভারেণ্ড ভি সিতলহাউ, রেভারেণ্ড ভি কাইগোলুন এবং যাজক পাওগোলেন। আহতদের মধ্যে রেভারেণ্ড এস এম হাওপু এবং রেভারেণ্ড হেকাই সিমতেসহ আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, হতাহতরা চুরাচাঁদপুর জেলার লামকা এলাকায় টিবিএ সম্মেলনে যোগদান শেষে দুটি গাড়িতে করে কাংপোকপিতে ফিরছিলেন। ফেরার পথেই মাঝরাস্তায় ওঁত পেতে থাকা সশস্ত্র দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। ঘটনার তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদে মণিপুরের লাইফলাইন হিসেবে পরিচিত ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি এই ঘটনাকে একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা হিসেবে বর্ণনা করেছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছে। তবে জরুরি চিকিৎসা সেবা, সংবাদমাধ্যম এবং ধর্মীয় অনুষ্ঠানকে এই ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। কুকি ইনপি মণিপুর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রেভারেণ্ড ভি সিতলহাউ সম্প্রতি নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরামের সাথে শান্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। শান্তি আলোচনার সাথে যুক্ত এমন একজন নিরপরাধ ধর্মীয় নেতার ওপর হামলাকে তারা চলমান শান্তি প্রচেষ্টার ওপর আঘাত হিসেবে দেখছে। থাডৌ নেতা ও বিজেপি মুখপাত্র মাইকেল লামজাথাং থাডৌ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে পুরো অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র: এনডিটিভি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী