সর্বোচ্চ সম্মাননার অপেক্ষায় নিশো-তমা – বর্ণমালা টেলিভিশন

সর্বোচ্চ সম্মাননার অপেক্ষায় নিশো-তমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৭ 135 ভিউ
নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০২৩ সালে তার সিনেমায় পদার্পণ। ওই সময়ই বিদায় জানিয়েছেন নাটককে। প্রথম সিনেমায় সঙ্গী হিসাবে পেয়ে যান দর্শকপ্রিয় ও পরীক্ষিত নায়িকা তমা মির্জাকে। জুটি হিসাবে করেন ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমা। এটি পরিচালনা করেন রায়হান রাফি। অভিষেক সিনেমা দিয়ে আফরান নিশো যেমন ঢাকাই সিনেমায় নিজের অবস্থান জানান দিলেন, তেমনি জুটি হিসাবেও তমা-নিশো চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিষেকের পর দ্বিতীয় সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে নিশো অবশ্য একটু সময়ই নেন। দুবছর পর ফেরেন দ্বিতীয় সিনেমা নিয়ে। এবারও সেই আলোচিত তমা মির্জার সঙ্গেই ফিরলেন তিনি। এ জুটির অভিনীত ‘দাগি’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ঈদুল ফিতরে। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি ঈদের তিন সপ্তাহ পরও রয়েছে দর্শক আগ্রহে। শুধু তাই নয়, এরই মধ্যে সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর ২৫ এপ্রিল আমেরিকার ১৫ শহরে মুক্তি পাচ্ছে বলেও জানা গেছে। ২ মে থেকে এ তালিকায় যুক্ত হবে আরও ১৩টি শহর। এ ছাড়া মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরও অনেক দেশে। বলা যায়, ঢাকাই সিনেমায় বেশ দাপট দেখাচ্ছেন নিশো-তমা জুটি। দর্শক ভালোবাসায় সিক্ত এ জুটির ঝুলিতে এবার যুক্ত হচ্ছে আরও বড় এক অর্জন। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্ভাব্য তালিকায় রয়েছেন এ দুই অভিনয়শিল্পী। ‘সুড়ঙ্গ’ই তাদের সম্ভাবনাময় বিজয়ীর তালিকায় নিয়ে এসেছে। সেরা অভিনেতা বিভাগে নিশোর প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার শাকিব খান। এদিকে তমার প্রতিদ্বন্দ্বী ‘সাঁতাও’ সিনেমার অভিনেত্রী আইনুন পুতুল ও ‘আদিম’ সিনেমার সোহাগী। সূত্রের তথ্যমতে, এ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন আফরান নিশো ও তমা মির্জা। সব ঠিক থাকলে এ জুটির ঘরেই উঠবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জানা গেছে, আগামী মাসেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আরও আগেই এ আয়োজন হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুটা দেরি হয়েছে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশিরভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন ও পলায়নের পর এ সিনেমাটি এখন আলোচনায় নেই। জানা গেছে, এবার এগিয়ে থাকছে স্বল্প বাজেটের সিনেমাগুলো। প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। এরই মধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা সিনেমার পুরস্কার উঠতে পারে গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এ বিভাগে আলোচনায় আছে গণ-অর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’। সেরা পরিচালক হিসাবেও পুরস্কার পেতে পারেন ‘সাঁতাও’ পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’র রায়হান রাফী ও ‘আদিম’র যুবরাজ শামীম। পার্শ্ব চরিত্র অভিনেতা হিসাবে ‘ওরা ৭ জন’র শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও ‘সুড়ঙ্গ’র অভিনেতা রাশেদ মামুন অপুর নামও শোনা যাচ্ছে। গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ