‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
১০:৫১ অপরাহ্ণ
91 ভিউ

আরও খবর

মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার

শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি

একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ

‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে

পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫১ 91 ভিউ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আক্তারুল ইসলাম। অধস্তন পুলিশ সদস্যদের আখতারুল ইসলাম বলেছিলেন, ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ চানখাঁরপুল হত্যাকাণ্ডে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল অজয় ঘোষ জবানবন্দিতে এডিসির কথাটি উল্লেখ করেন। অজয় গত বছরের ৫ আগস্ট আন্দোলন দমনে রাজধানীর চানখাঁরপুলে অন্যান্য পুলিশ সদস্যের সঙ্গে ডিউটি করছিলেন। তবে তিনি সিনিয়রদের নির্দেশ উপেক্ষা করে গুলি করতে অপরাগতা প্রকাশ করেন। একপর্যায়ে তার হাতে থাকা চাইনিজ রাইফেল ও ৪০ রাউন্ড গুলি কেড়ে নিয়ে কনস্টেবল সুজনকে দেন এডিসি আক্তারুল। এ সময় কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুল-ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে ৬-৭ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এদিকে ট্রাইব্যুনালে জবানবন্দির পর কনস্টেবল অজয় ঘোষকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরার জবাবে অজয় বলেন, রাইফেলের একটি গুলিতে একটি জীবন যাবে, এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তার (সিনিয়র অফিসার) নির্দেশ ছিল। কিন্তু আমি তা মানিনি। আমি গুলিও করিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। জবানবন্দিতে অজয় ঘোষ বলেন, গত বছরের ৫ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে আমরা এডিসি আক্তারুল স্যারের নেতৃত্বে শহীদ মিনার এলাকায় যাই। সেখানে এডিসি আক্তার স্যারের নির্দেশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা ফায়ার করে ছত্রভঙ্গ করা হয়। সকাল ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাশে চানখাঁরপুল চৌরাস্তার মোড়ে আমরা অবস্থান নেই। অলিগলিতে হাজার হাজার ছাত্র-জনতার ভিড় ছিল। তারা শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার নামে একটা চাইনিজ রাইফেল ও ৪০ রাউন্ড গুলি ইস্যু করা ছিল। যা আমার সঙ্গে ছিল। এডিসি আক্তার স্যার আমাদের সবাইকে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের নির্দেশ দেন। আমি গুলি করতে চাইনি। এডিসি আক্তার স্যার আমাকে ‘বাইনচোদ, কুত্তার বাচ্চা’ বলে গালাগাল করেন। আরও বলেন, সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ তিনি বলেন, এডিসি আক্তার স্যার আমার হাতে থাকা চাইনিজ রাইফেল ও ৪০ রাউন্ড গুলি কেড়ে নিয়ে কনস্টেবল সুজনের হাতে দেন। সুজনের হাতে থাকা ঢাল-লাঠি আমার হাতে দেন। কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুল মেয়র হানিফ ফ্লাইওভার, নাজিমউদ্দিন রোড, নবাবকাটারা, বকশীবাজার মোড়ে অবস্থানরত ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আমি পাশে দাঁড়িয়ে তাদের গুলি করতে দেখি। পরে জানতে পারি সেখানে ৬-৭ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে জানতে পারি, শেখ হাসিনা পালিয়ে গেছেন। তখন আমরা চানখাঁরপুল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে শাহবাগ থানার পেছন হয়ে থানায় প্রবেশ করি। অজয় আরও বলেন, আমি কনস্টেবল সুজনকে খুঁজে বের করে তার কাছে থাকা আমার নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে শাহবাগ থানায় জমা দেই। ১৮ রাউন্ড গুলিও জমা দেই। কনস্টেবল সুজন জানায়, বাকি ২২ রাউন্ড গুলি সে এডিসি আক্তার স্যারের নির্দেশে ফায়ার করেছে। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সিভিল পোশাক পরে থানার পেছন দিয়ে বের হয়ে ছাত্র-জনতার সঙ্গে মিশে আমার গ্রামের বাড়ি ধামরাই চলে যাই। আসামি সুজন, ইমাজ এবং নাসিরুল আজকে কাঠগড়ায় উপস্থিত আছে। এছাড়াও ইনসপেক্টর আরশাদ স্যারও কাঠগড়ায় উপস্থিত আছেন। এদিন কনস্টেবল অজয় ঘোষ ছাড়াও মামলায় আরও দুজন সাক্ষ্য দেন। এরা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সৌরভ আহমেদ ও আরেক এপিবিএন সদস্য কনস্টেবল আব্দুর রহমান। এই নিয়ে চানখাঁরপুল হত্যাকাণ্ডের মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। অন্য সদস্য হলেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক