নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
সম্মাননা পেলেন দিলারা জামান
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। বয়স আশি পেড়িয়ে গেলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছেন নিয়মিত। বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র। গুণী এই অভিনেত্রী মাঝেমধ্যেই নতুন নতুন লুক এবং মেকআপে চমকে দেন।
ছোট পর্দায় হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকে যেমন ব্যাপক জনপ্রিয়তা পান, তেমনি ‘চন্দ গ্রহণ’ সিনেমাতে অভিনয় করেও লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এবার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খ্যাতিমান এই অভিনেত্রীর ঝুলিতে যুক্ত হলো আরও এক সম্মাননা স্মারক ।
পহেলা বৈশাখে এ অভিনেত্রীকে সম্মান জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করলো বৈশাখী টেলিভিশন। অভিনেত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এ সম্মানপ্রাপ্তিতে দিলারা জামান আবেগাপ্লুত হয়ে পড়েন।
দিলারা জামান বলেন, ‘আমাকে কর্তৃপক্ষ যে সম্মান জানালো তাতে আমি কৃতজ্ঞ। অভিনয়ে প্রাপ্তি আমার অনেক। এ ভালোবাসা গুলোই আমার শক্তি। আজও দর্শক ও আপনাদের ভালোবাসায় অভিনয় করে যেতে পারছি।’
উল্লেখ্য, অভিনেত্রী দিলারা জামান এ মুহুর্তে বৈশাখী টেলিভিশনের ইনহাউজ প্রোডাকশন ‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন রুমান রুনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]