সব ছেড়ে আধ্যাত্মিকতায় জ্যাকুলিন, কে দেখালেন আলোর দিশা – বর্ণমালা টেলিভিশন

সব ছেড়ে আধ্যাত্মিকতায় জ্যাকুলিন, কে দেখালেন আলোর দিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১১:৫৯ 148 ভিউ
সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সিনেমা ‘হাউসফুল ৫’ মুক্তি পেয়েছে। এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা নেই সুকেশকে নিয়েও। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। সুকেশ আর্থিক দুর্নীতির অভিযোগে এখন সংশোধনাগারে। সেখান থেকেই প্রেমিকাকে নানা উপহার ও প্রাচুর্যে ভরিয়ে দেন তিনি। কিন্তু এসব থেকে আকর্ষণ দূর করে এবার আধ্যাত্মিকতায় ডুব দিলেন অভিনেত্রী। এবার মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায় নিজেকে জোড়ালেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আধ্যাত্মিকতায় মন দিলেন তিনি। তাই মুম্বাই থেকে বেঙ্গালুরু গেলেন অভিনেত্রী। বেঙ্গালুরুতে গিয়ে আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে উঠেন তিনি। দেখা করেন তার সঙ্গে। সেসব ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই সঙ্গে স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন— আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। ছবিতে দেখা যায়, জ্যাকুলিনের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ। নেই কোনো প্রসাধনের আতিশয্য। শুধুই গুরুর কথা শুনতে আগ্রহী তিনি। গুরুর আশ্রমে গিয়ে বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়দের সঙ্গেও সময় কাটান অভিনেত্রী। আবার আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় তাকে। উল্লেখ্য, জ্যাকুলিন ফার্নান্দেজের ‘হাউসফুল ৫’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাপ্রেমীদের কাছ থেকে। এই সিনেমায় অভিনেত্রী ছাড়াও অভিনয় করেছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিংহ প্রমুখ। এ ছাড়া আহমেদ খানের সিনেমা ‘জঙ্গল’-এও অভিনেত্রীকে দেখা যাবে। এ সিনেমায় আছেন অক্ষয় কুমার ও দিশা পাটানি প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক