সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল – বর্ণমালা টেলিভিশন

সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ | ৩:৩৩ 53 ভিউ
যেসব মার্কিন নাগরিক সন্তানের ভরণপোষণের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রেখেছেন, তাদের পাসপোর্ট বাতিল করা শুরু হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যেসব অভিভাবকের সন্তানের ভরণপোষণের খরচ বাবদ দুই হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া রয়েছে, তারা এর প্রভাবের মুখে পড়তে পারেন। তবে মূলত ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বকেয়া থাকা ব্যক্তিদের ওপর নজর রাখা হবে বলে দপ্তরটি ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, আদালতের নির্দেশে একজন অভিভাবক (সাধারণত যার কাছে সন্তান থাকে না) অন্য অভিভাবককে (যার কাছে সন্তান থাকে) সন্তানের মৌলিক খরচ বাবদ নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান করেন। এই অর্থ সন্তানের মৌলিক চাহিদা যেমন–খাবার, পোশাক, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার জন্য ব্যবহৃত হয়। রয়টার্স। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, আদালতের নির্দেশে একজন অভিভাবক (সাধারণত যার কাছে সন্তান থাকে না) অন্য অভিভাবককে (যার কাছে সন্তান থাকে) সন্তানের মৌলিক খরচ বাবদ নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করেন। এই অর্থ সন্তানের মৌলিক চাহিদা যেমন—খাবার, পোশাক, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার জন্য ব্যবহৃত হয়। পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা মার্কিন আইন মেনে চলা জোরদার করতে এবং মার্কিন পরিবারগুলোকে সহায়তা করতে 'বাস্তবভিত্তিক উপায়' ব্যবহার করছে। তাদের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে অভিভাবকদের সন্তানদের প্রতি 'আইনগত ও নৈতিক দায়িত্ব' কার্যকর করা হবে। যাদের এ ধরনের বকেয়া রয়েছে, তাদের পাসপোর্ট বাতিল এড়াতে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের সংস্থাগুলোর সঙ্গে অর্থ পরিশোধের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো পাসপোর্ট একবার বাতিল হয়ে গেলে, সেটি আর ভ্রমণের কাজে ব্যবহার করা যাবে না। যাদের পাসপোর্ট বাতিল করা হবে, তারা সন্তানের ভরণপোষণের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত নতুন পাসপোর্ট পাওয়ার যোগ্য হবেন না বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। দপ্তরটি এক বিবৃতিতে বলেছে, 'বিদ্যমান ফেডারেল আইনের অধীনে সন্তানদের ভরণপোষণে অবহেলার জন্য প্রকৃত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই পদক্ষেপটি আমেরিকান শিশুদের কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করবে।'

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪