সখিপুরে আ.লীগের গভীর রাতে ঝটিকা মিছিল – বর্ণমালা টেলিভিশন

সখিপুরে আ.লীগের গভীর রাতে ঝটিকা মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১০:৫৭ 145 ভিউ
শরীয়তপুরের সখিপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মিছিল ও পোস্টার লাগানো হয়েছে। শুক্রবার (২ মে) রাতে হঠাৎ করে মিছিল ও পোস্টার লাগানোর ঘটনা ঘটে। পোস্টারে লেখা আছে,শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনাতেই আস্থা। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর এই প্রথম প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম চোখে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে জোর আলোচনা। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপন বিদেশ গমনের পর সখিপুরে দলীয় কার্যক্রম ছিল অনেকটাই নিস্ক্রিয়। এর মধ্যে হঠাৎ করে রাতের অন্ধকারে একটি মিছিল বের করা হয় এবং বিভিন্ন জায়গায় দলীয় স্লোগানসংবলিত পোস্টার লাগানো হয়। তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতেও কারও নাম বা ছবি ছিল না, ছিল শুধু সাধারণ দলীয় বার্তা ও স্লোগান। এ বিষয়ে বাংলাদেশ ছাত্র লীগের অফিসিয়াল ফেইজবুক পেইজ পোস্ট করা হয়। এক প্রবাসী তার ব্যক্তিগত ফেইসবুক পোস্ট লিখেছেন, সখিপুর আওয়ামী লীগের বিপজ্জনক মিছিল তাদের অধঃপতন কোথায় গিয়ে পৌঁছেছে মিছিল করার ক্ষেত্রেও নিজেদের বাহ্যিক শরীরকে লুকাতে হচ্ছে। আওয়ামী লীগ নিজেকে এতটাই কলুষিত করেছে, যা হতে পরিপূর্ণ শেফা পাওয়া দুরূহ।’ সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার বলেন, শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেইজবুক পেইজ থেকে জানতে পারি সখিপুরে কোথাও কোথাও মিছিল ও পোস্টার লাগানো হয়, প্রশাসনের কাছে অনুরোধ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা মিছিল ও পোস্টার লাগিয়ে শান্ত সখিপুরকে অশান্ত করছে তাদের গ্রেফতার করতে হবে। নয়তো কোনো প্রকার কিছু হলে এর দায় প্রশাসনকে নিতে হবে। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়েদুল হক বলেন, গতকাল রাতে ফেইসবুকে মিছিল ও পোস্টারের বিষয়ে শুনেছি, কিন্তু কোথায় হয়েছে সেই ঘটনার খবর পাওয়া যায়নি। কোথায় হয়েছে বা কারা করেছে বিষয়টি নিয়ে আমরা জানার জন্য কাজ করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন