সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড – বর্ণমালা টেলিভিশন

সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ | ৬:১৩ 72 ভিউ
বলিউডের ঝলমলে দুনিয়ায় অভিনয়ই যেন সফলতার মাপকাঠি, এমন ধারণা ভেঙে দিয়েছেন বহু অভিনেত্রী। বড়পর্দার তারকা হয়ে উঠেছেন ব্যবসারও অধিপতি। তবে এই জগতে সাফল্যের পথ সবসময় সমতল নয়। কেউ প্রভূত লাভের মুখ দেখছেন, আবার কেউ আর্থিক ক্ষতির ধাক্কায় দিশাহারা। ঠিক তেমনই চিত্র এখন দীপিকা পাড়ুকোনের ব্র্যান্ড ‘৮২°ই’-এর। ত্বক পরিচর্যার এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছিল উচ্চাশা নিয়ে। প্রথম দিকে বিক্রি ভালো হলেও গত আর্থিক বছরে প্রায় ১২.৩ কোটি রুপির ক্ষতি লিপিবদ্ধ হয়। আয়ও নেমে আসে ২১.২ কোটি থেকে ১৪.৭ কোটিতে। বিপণনে বিনিয়োগ বাড়ানো, খরচ কমানো—সব পথই অবলম্বন করেছিলেন দীপিকা। তবুও ‘৮২°ই’ আর্থিক সাফল্যের মুখ দেখাতে পারেনি। ব্র্যান্ড কর্তৃপক্ষের লক্ষ্য এখন পরবর্তী অর্থবছরে লাভের হার ফের উঁচুতে তোলা। এদিকে ২০১৯ সালে সূচনা হওয়া প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ ক্যাটরিনার সবচেয়ে সফল উদ্যোক্তা পরিচয়। শেষ আর্থিক বছরে ব্র্যান্ডের লাভ ৪৫% পর্যন্ত বৃদ্ধি। ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে পণ্যগুলিকে ঘিরে, আর সেটাই এই সাফল্যের পেছনের বড় শক্তি। এ ছাড়া মাত্র দু’বছরে ব্যবসায় অবাক করা সাফল্য পেয়েছে কৃতি শ্যানন। কৃতির ত্বক পরিচর্যার ব্র্যান্ড ‘হাইফেন’ আয় ছুঁয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। গ্রাহকদের সন্তুষ্টি এবং পুনঃক্রয়—এই দুইয়ের শক্তিতে হাইফেন দৌড়াচ্ছে স্টার ব্র্যান্ডগুলোর শীর্ষ সারিতে। ২০১১ সালে শুরু করা প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ারকেয়ার ব্র্যান্ড ‘অ্যানোমালি’—তারকাদের মালিকানাধীন ব্র্যান্ডগুলোর মধ্যে আয়ের নিরিখে ২০২৩ সালে ছিল শীর্ষে। সাফল্যের জোয়ার এতটাই যে ২০২৪ সালে লেডি গাগার ব্র্যান্ডকেও ছাপিয়ে যায় ‘অ্যানোম্যালি’। বলিউড থেকে হলিউড—ব্যবসায়িক মঞ্চেও বিশ্বব্যাপী ছাপ রেখেছেন প্রিয়াঙ্কা। এদিকে অভিনয় থেকে খানিক দূরে থাকলেও নিজস্ব পোশাক ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে ব্যস্ত অনুষ্কা। শহুরে স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করে তৈরি ফ্যাশন লাইনটি দেখছে স্থির চাহিদা ও ধারাবাহিক বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়িক অঙ্গন বলিউডের গ্ল্যামার জগৎ থেকে আলাদা, এখানে কেবল সেলিব্রিটি নাম নয়, কার্যকারিতা, গ্রাহক আস্থা এবং বাজার কৌশলই নির্ধারণ করে সাফল্য। তাই কেউ ডুবে যাচ্ছে ক্ষতির গভীরতায়, কেউ আবার সাফল্যের তরঙ্গে ভাসছে।পরবর্তী অর্থবছর—তারকাদের এই ব্র্যান্ড যুদ্ধে কারা এগিয়ে থাকবে, তা এখন সময়ই বলবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?