ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব – বর্ণমালা টেলিভিশন

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ | ৪:৫০ 75 ভিউ
মহাষষ্ঠীতে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে মণ্ডপে মণ্ডপে শুরু হয় দেবীর পূজা ও আবাহনের আয়োজন। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা আরও এগিয়ে যায়। আজ শুক্রবার সকাল ৯টা ৫৭ মিনিটে মণ্ডপ ও মন্দিরের বেলতলায় ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হয়। ষোড়শ উপচারে দেবী দুর্গার পূজা করেন ভক্তরা। এর আগে বোধনের মধ্য দিয়ে দেবীর নিদ্রাভঙ্গের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সন্ধ্যায় মূল মণ্ডপে দেবীকে আমন্ত্রণ ও অধিবাসের আয়োজন করা হয়। শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণের বেলতলায় ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। পরে ভক্তরা মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। চণ্ডীপাঠে মুখর ছিল মন্দির এলাকা। মন্দিরের পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, শুক্রবার ষষ্ঠীবিহিত পূজা হয়েছে। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দেবীকে মন্দিরে আমন্ত্রণ জানানো হবে। শনিবার মহাসপ্তমীতে সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমায় চক্ষুদানের আনুষ্ঠানিকতাও এ সময়ের সঙ্গে সম্পৃক্ত। তবে এবার মহাসপ্তমী তিথি শনি ও রোববার দুই দিন বিস্তৃত হওয়ায় রোববারও সপ্তমীর বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। সোমবার মহাঅষ্টমীতে সন্ধিপূজা ও কুমারী পূজা হবে। মঙ্গলবার মহানবমীর পূজা শেষে বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। দুর্গোৎসব চলাকালে প্রতিদিন অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন থাকবে। এ ছাড়া দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক ও নৃত্যনাট্যসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫। সে হিসাবে এবার মণ্ডপ বেড়েছে ৪৯৬টি। অন্যদিকে, ঢাকা মহানগরীতে এবার ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ২৬১। রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় এবার মহানগরীতে মণ্ডপের সংখ্যা তিনটি কমেছে। দুর্গোৎসব ঘিরে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, এসআরবি ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করবেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী