শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত – বর্ণমালা টেলিভিশন

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ৯:৫১ 166 ভিউ
বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক এ তথ্য দিয়েছেন। নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালের দিকে তিন বন্ধু নাঈম, রিফাত ও সেলিম এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুরে যায়। ইফতারের সময় তারা দ্রুতগতিতে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছানোর পর একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল উলটে যায়। মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা অজ্ঞাত ট্রাকের চালক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। গুরুতর আহত নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অচেতন সেলিম ও রিফাতকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে সেলিমের মৃত্যু হয়। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে রিফাত মারা যান। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত তিন বন্ধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া