শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ আগস্ট, ২০২৬
৫:১৬ পূর্বাহ্ণ
41 ভিউ

আরও খবর

সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা

মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার

শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি

একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ

‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে

পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ | ৫:১৬ 41 ভিউ
গত ৫ই আগস্ট, বুধবার দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বন্দরনগরী চট্টগ্রামের চশমা হিলে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক ভবনে মধ্যরাতে অগ্নিসংযোগ ও ককটেল ছুড়েছে বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির সন্ত্রাসীরা। ৬ই আগষ্ট, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ৬-৭ জনের একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। স্থানীয়দের তথ্য মতে, তারা বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির রাজনীতিতে সক্রিয় সন্ত্রাসী। জানা যায়, নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ওই পৈতৃক ভবনটিতে গত ২ বছর ধরে পরিবারের কেউ থাকেন না। ২০২৪-এর আগস্টে একাধিকবার সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের পর পরিবারের সদস্যরা বাড়ি ত্যাগ করতে বাধ্য হন। জনশূন্যতার সুযোগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৬-৭ জন ব্যক্তি ভবনের আশপাশের পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে দ্বিতীয় তলার বর্ধিত বারান্দায় আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগের পরপরই দুর্বৃত্তরা বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে সন্ত্রাসীরা আরেক গলি দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি ও ফুটেজ ছড়িয়ে পড়ে, যা শেয়ার করেছেন মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে এবং বোরহানুল হাসান। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মুখাবৃত অবস্থায় ছয়জন ব্যক্তি ভবনের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছেন। তাদের একজনের হাতে একটি বস্তা ছিল এবং অন্য একজনকে সীমানা প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপর একটি ছবিতে ভবনের বারান্দা থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী অংশ নেন এবং সেই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীবিরোধী সন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ আক্রমণ চালিয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৮ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরও এই ভবনটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই। মাস্ক পরা কয়েকজন ব্যক্তি ভবনের বাইরের দিকে কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয় এবং ‘পটকা’ ফাটায়। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণসহ পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে