শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর – বর্ণমালা টেলিভিশন

শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ | ৭:০৬ 60 ভিউ
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। ফ্রান্সের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত নতুন সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’। এই চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়েই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করবেন মালিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ফ্রান্স টেলিভিশন এবং ব্রুট প্ল্যাটফর্মে। ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমাটি উদ্বোধনী প্রদর্শনীর পাশাপাশি একই দিনে ফ্রান্সজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। ফলে দর্শকেরা একযোগে সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন। পরিচালক পিয়ের সালভাদোরি তার স্বতন্ত্র কমেডি ও মানবিক গল্প বলার জন্য পরিচিত। এটি তার ১১তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস দেমুস্তিয়েসহ আরও অনেকেই। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বিংশ শতকের শুরুর দিকের প্যারিসকে কেন্দ্র করে। এতে দেখা যায়, স্ত্রীর মৃত্যুর পর এক প্রতিভাবান চিত্রশিল্পী গভীর হতাশা ও মদ্যপানে ডুবে গিয়ে সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন। পরে তিনি এক সংগ্রামী ভবিষ্যৎদ্রষ্টা নারীর সঙ্গে পরিচিত হন। যার মাধ্যমে মৃত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই রহস্যময় সম্পর্কের মধ্য দিয়ে গল্পে তৈরি হয় আবেগ, প্রতারণা ও প্রেমের জটিলতা। চিত্রনাট্যটি পিয়ের সালভাদোরি লিখেছেন বেঞ্জামিন শারবি ও বেনোয়া গ্রাফাঁর সঙ্গে যৌথভাবে। এটি নির্মিত হয়েছে রেবেকা জ্লতোভস্কি ও রবিন কামপিলোর একটি মূল ধারণা থেকে। ছবিটির প্রযোজনা করেছে লে ফিল্ম পেলেয়াস, প্রযোজক ফিলিপ মারটিন। উল্লেখ্য, এবারের কান উৎসবের অফিসিয়াল সিলেকশন তালিকা ঘোষণা করা হবে ৯ এপ্রিল। আর ১২ থেকে ২৩ মে পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম আলোচিত এই চলচ্চিত্র উৎসব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা