শুধু যমজ সন্তানের মা নন প্রীতি, আগেও মা হয়েছেন অভিনেত্রী – বর্ণমালা টেলিভিশন

শুধু যমজ সন্তানের মা নন প্রীতি, আগেও মা হয়েছেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:১৮ 134 ভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মঙ্গলবার (৩ এপ্রিল) হেরে গেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তার পর থেকে অশ্রুসজল প্রীতির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। এ মুহূর্তে অভিনয় থেকে তিনি দূরে আছেন। প্রীতি ২০১৬ সালে বিয়ে করেন মার্কিন নাগরিক জেন গুডএনাফকে। জেন পেশায় একজন আর্থিক বিশ্লেষক। বলিউড থেকে দূরে স্বামীর সঙ্গে বৈবাহিক জীবন উপভোগ করছেন অভিনেত্রী। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে মা হন তিনি। প্রীতির বয়স এখন প্রায় ৫০ ছুঁইছুঁই। এতদিন সবাই জানতেন তার মাত্র দুটি সন্তান। কিন্তু এ তথ্য সর্বাংশে সত্য নয়; প্রীতি আসলে ৩৪ কন্যারও জননী। বরাবরই সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন অভিনেত্রী। পহেলগাঁওকাণ্ডের পরই সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। ‘অপরেশন সিঁদুর’-এর জয়জয়কারও করেছিলেন। বলিউড থেকে একমাত্র প্রীতিই শহিদদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যে সেনারা শহিদ হয়েছেন, তাদের স্ত্রীদের কল্যাণের জন্য এক কোটি টাকা দান করেন অভিনেত্রী। সম্প্রতি জানা গেছে, সমাজসেবার মানসিকতা খুব ছোটবেলা থেকেই রয়েছে প্রীতির মধ্যে। নিজের ৩৪ বছরের জন্মদিনে তিনি ৩৪ জন কন্যাসন্তান দত্তক নেন। তাদের শিক্ষা ও বেড়ে ওঠার যাবতীয় খরচ তিনি বহন করেন। বছরে দুবার তাদের সঙ্গে সময় কাটান প্রীতি। একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রীতি জিনতা বলেন, আমি ৩৪ জনকে দত্তক নিয়েছি। তাদের বেড়ে ওঠা, খাওয়াদাওয়া, পড়াশোনার সব দায়িত্ব আমার। আপনারা ভাবতেও পারবেন না এই অনুভূতিটা কী সুন্দর। যখন দেখি— এতগুলো মেয়ে একসঙ্গে ভালো সময় কাটাচ্ছে, আমারও ভীষণ ভালো লাগে। তিনি বলেন, ‘ওরা আমার সন্তান, ওদের দায়িত্ব আমার। প্রতিনিয়ত ওদের সঙ্গে যোগাযোগ রাখি। বছরে দুবার ওদের সঙ্গে সময় কাটাই’। কন্যাভ্রূণ হত্যা, অসুরক্ষিত পরিবেশে মেয়েদের বেড়ে ওঠার গল্প তাকে গভীরভাবে নাড়া দিত। এ ঘটনাগুলোই তাকে অনুপ্রাণিত করে বলেও জানান অভিনেত্রী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!