শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ এপ্রিল, ২০২৫
৬:১৩ পূর্বাহ্ণ
149 ভিউ

আরও খবর

মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?

গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত

জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি

বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার

আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর

তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৬:১৩ 149 ভিউ
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে নিয়ে সন্ত্রাসবিরোধী ব্যতিক্রমী মহড়া করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। সন্ত্রাসীদের হুমকিতে সাধারণ মানুষ যাতে ভীত না হয়ে তাদের (সন্ত্রাসীদের) বিষয়ে তথ্য পুলিশকে দেয় এ ব্যাপারে সচেতনা সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় এ মহড়া দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী, খুলশি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এ কারণে ওই এলাকার মানুষের মন থেকে ভয় দূর করতে সাজ্জাদকে নিয়ে পুলিশ সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে। এ সময় ছোট সাজ্জাদের মাথায় হেলমেট, কোমরে রশি ও পেছনের দিকে হাতকড়া পরানো ছিল। এ অবস্থায় হেঁটে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। এ সময় সোয়াতের বিপুলসংখ্যক সদস্যকেও দেখা যায়। বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করতে দেখা যায়। এ সময় হ্যান্ড মাইকে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, সম্মানিত এলাকাবাসী, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সাজ্জাদকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। আপনারা সবাই যেখানে অপরাধী চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ও সিএমপি কমিশনার স্যারের নির্দেশে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। তিনি বলেন, যেখানে অপরাধী, দুষ্কৃতকারী, চোর-ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে ঘেরাও করে, পাকড়াও করে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রামে ছোট সন্ত্রাসীরাও যদি লুকিয়ে তাকে তাদের পরিণতিও সাজ্জাদের মতো হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র কোনদিন কোন সন্ত্রাসীর কাছে হার মানবে না। আপনাদের আশপাশে সন্ত্রাসী লুকিয়ে থাকলে আমাদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সিএমপি কমিশনার হাসিব আজিজ ইতোমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করতে এবং সন্ত্রাসীদের কাছে পুলিশের কঠোর অবস্থানের বার্তা পৌঁছাতেই এই মহড়ার আয়োজন করা হয় বলে জানান সিএমপি কমিশনার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ