শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৫
৬:৪৪ পূর্বাহ্ণ
190 ভিউ

শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৬:৪৪ 190 ভিউ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ক্যাম্পাসে নেই নিত্য প্রয়োজনীয় জরুরি সেবা। সর্বক্ষণ ওষুধ, মোবাইল ব্যাংকিং সেবা ও পর্যাপ্ত সংখ্যক স্টেশনারি দোকানের মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের। এছাড়া পর্যাপ্ত সংখ্যক স্টেশনারি দোকান না থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত দোকানগুলোতে। যা শিক্ষার্থীদের জন্য সময়সাপেক্ষ হয়ে দাড়িয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে দুটি স্টেশনারি দোকান রয়েছে। এর একটিতে ফটোকপির দোকান এবং অন্যটি শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জামের দোকান। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য যা অপ্রতুল। ফটোকপির দোকানে প্রায়সময়ই ভিড় লেগে থাকে। এছাড়া এ দুটি দোকানও সবসময় খোলা থাকেনা। বিশেষ করে দুপুরের পরে দোকান দুটি বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নাপা, এমোডিস আর খাবার স্যালাইন বাদে অন্য কোনো ওষুধ পাওয়া যায় না বলে শিক্ষার্থীদের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও নেই কোনো ধরনের জরুরি সেবা । এছাড়া ছাত্র হলে অবস্থানরত ছাত্রদের আবাসিক হলের পার্শবর্তী এলাকা টিলারগাও ও নতুনবাজার এলাকা থেকে এসব জরুরি সেবা নিতে হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেই প্রয়োজনীয় কোনো মোবাইল ব্যাংকিং সেবা। এক্ষেত্রেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় টাকা উত্তোলনের জন্য যেতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত দোকানগুলোতে। এতে করে শিক্ষার্থীদের বাড়তি সময়ের অপচয় হচ্ছে বলে অনেক শিক্ষার্থীর অভিমত। প্রয়োজনীয় স্টেশনারি দোকান স্থাপন করে ভোগান্তি লাঘবের জন্য দাবি জানিয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ বিষয়ে গনিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো দেলোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও প্রযুক্তি গত ভাবে অনেক অংশেই পিছিয়ে আমাদের ক্যাম্পাস, এর মধ্যে অন্যতম একটি হলো মোবাইল ব্যাংকিং ব্যবস্থা অনুপস্থিত। স্টুডেন্ট এবং স্টাফ সকলকে ক্যাম্পাসের বাহির থেকে নিত্য প্রয়োজনীয় সেবা বাহিরে থেকে নিতে হয়, এতে করে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে। তাই অনতিবিলম্বে ক্যাম্পাসে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো নুরুল হক বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে স্টেশনারির দোকান স্থাপন করা এখন সময়ের দাবি। প্রতিদিন শত শত শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয় ক্যাম্পাসে পর্যাপ্ত স্টেশনারির দোকান না থাকার কারণে। একটা কলম কিনতে হলেও ভার্সিটি গেইটে যেতে হয়। যেখানে যাওয়া-আসা করতে অন্তত ৩০ মিনিট সময় লাগে সাথে ১০ টাকা ভাড়া। লাইব্ররীতে একটা ছোট স্টেশনারির দোকান আছে,তবে সেটা এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। তারচেয়ে বড়কথা এটা সবসময় খোলা পাওয়া যায়না। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় হলে থাকা শিক্ষার্থীদের সামান্য ফটোকপি করতেও যেতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত স্টেশনারি দোকানগুলোতে। এমতাবস্থায় প্রতিটি একাডেমিক বিল্ডিংয়ের সামনে স্টেশনারি দোকান স্থাপন করলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো এছাক মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে নতুন ফুড কোর্টে স্টেশনারি একটি দোকান বরাদ্দ দেয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা চালু করার জন্য কাজ করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য