শাকিব খানের নায়িকা হতে চান ভাবনা – বর্ণমালা টেলিভিশন

শাকিব খানের নায়িকা হতে চান ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:৫৬ 132 ভিউ
বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা হতে চান ঢালিউড কিং শাকিব খানের মতো। শীর্ষ নায়কের মতো অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে চান বলে জানান অভিনেত্রী। কিং খানকে পর্দার বাইরে সেভাবে খুব একটা দেখা যায় না। বছরে দুই থেকে সর্বোচ্চ তিনটি সিনেমা নিয়ে হাজির হন অভিনেতা। সেই সিনেমার প্রমোশনেও নায়কের সচারচর দেখা মেলে না। শুধু তাই নয়, কোনো সাক্ষাৎকার কিংবা টিভি প্রোগ্রামেও হাজির হন না ঢালিউড কিং। বরাবরই থাকেন লোকচক্ষুর আড়ালে। শাকিব খানের এই গুণেই মুগ্ধ অভিনেত্রী ভাবনা। শীর্ষ নায়কের মতো তিনিও অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে চান। যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা জানিয়েছেন, তিনি শাকিব খানের মতো হতে চান। তিনি বলেন, আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে ছোটপর্দায় কাজ করছি না। ভয়ংকর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না। ভাবনা বলেন, শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না। কারণ তিনি এতটা এভেইলেবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকিট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন, যাকে সচারচর দেখা যায় না। অভিনেত্রী বলেন, শাকিবের বরবাদ সিনেমায় লুক ছিল সুপার। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!