শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ জুন, ২০২৬
৪:০৩ পূর্বাহ্ণ
13 ভিউ

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ৪:০৩ 13 ভিউ
এফসিপিএসে অধ্যয়নরত চিকিত্সক ডা. নাফিসা তাবাসসুম দিপ্রার ‘রহস্যজনক’ মৃত্যুকে অনেকেই ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করছেন। তার সহপাঠী, সহকর্মী ও পরিবারের সদস্যরা শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতন, মানসিক ও শারীরিক টর্চারের অভিযোগ তুলেছেন। তবে ক্ষমতাশালী শ্বশুরবাড়ির প্রভাবে বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। গত ৪ জুন শ্বশুরবাড়িতে কার্ডিয়াক অ্যারেস্ট হলে ডা. দিপ্রাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর থেকেই তার সোশ্যাল মিডিয়া পোস্ট, বন্ধুদের সঙ্গে চ্যাট এবং ডাক্তারদের গ্রুপের স্ক্রিনশটে দীর্ঘদিনের নির্যাতনের কথা উঠে এসেছে। অভিযোগ, তাকে খাবার না দিয়ে আটকে রাখা হয়েছিল, মানসিক চাপ ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। প্রভাবশালী শ্বশুরবাড়ির ভূমিকা দিপ্রার শ্বশুর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও বারডেমের উচ্চপদস্থ প্রফেসর এবং যশোর হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। অভিযোগ উঠেছে, তার প্রভাবে মৃত্যুকে ‘হার্ট অ্যাটাক’ হিসেবে উপস্থাপন করে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়েছে। দিপ্রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডিঅ্যাকটিভ বা সরিয়ে ফেলা হয়েছে। ডাক্তারদের গ্রুপ থেকে তার পোস্ট মুছে ফেলা হয়েছে এবং গ্রুপ অ্যাডমিনকে দিয়ে ‘ভুয়া’ বলিয়ে মাফ চাওয়ানো হয়েছে বলে অভিযোগ। দিপ্রার স্বামীর বড় বোন সাবনাজ রশীদ দিয়া মেটার (ফেসবুক) আঞ্চলিক ম্যানেজার ছিলেন। তার স্বামী সিমু নাসের প্রথম আলোর সঙ্গে যুক্ত এবং ইয়ার্কি মিম পেজসহ জনপ্রিয় পেজ চালান। অভিযোগ, তাদের প্রভাবে মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ বন্ধ রাখা হয়েছে। দিপ্রার ননদদেরও নির্যাতনে সহযোগিতার অভিযোগ উঠেছে। পরিবারের নীরবতা দিপ্রার বাবা ও ভাই জানিয়েছেন, নাতি-নাতনির ভবিষ্যৎ চিন্তা করে তারা আইনি পদক্ষেপ নেবেন না। অন্যদিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সহপাঠীরা মানববন্ধন করে সুষ্ঠু ময়নাতদন্ত ও তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগকারীরা বলছেন, ক্ষমতা ও প্রভাবের কারণে এই হত্যাকাণ্ড বিচারের আওতায় আসছে না। পুলিশও স্বপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দিপ্রার মতো একজন মেধাবী চিকিত্সকের মৃত্যু নীরবে ধামাচাপা পড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে সত্য উদঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকে। দুই বছরের একটি শিশুর মা ডা. দিপ্রার অকালমৃত্যু দেশের চিকিত্সক সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা