লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া – বর্ণমালা টেলিভিশন

লেভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২১ 76 ভিউ
বিশ্বখ্যাত ডেনিম ব্র্যান্ড লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে বলিউড তারকা আলিয়া ভাটকে। নারীদের ফ্যাশনে ওভারসাইজড সিলুয়েট, রিল্যাক্সড ফিট ও ওয়াইড-লেগড ডেনিম মূল ধারায় জায়গা করে নেওয়ার এই সময়ে ব্র্যান্ডটির এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। এ নিয়ে আলিয়া বলেন, ‘আমার কাছে একটি জিন্স কখনোই শুধু জিন্স নয়; এটি এমন কিছু, যা নিজের মতো করে বাঁচা যায়। ডেনিম আসলে নিজেকে উদযাপনের এক মাধ্যম, যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের যুক্ত করে।’ আলিয়া বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং শিভ রাওয়াইল পরিচালিত অ্যাকশন ড্রামা ‘আলফা’ ছবির জন্য। এ ছাড়া তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশন্স, শিশুতোষ পোশাক ব্র্যান্ড ইড-এ-মাম্মা এবং আন্তর্জাতিক রেড কার্পেটে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ফ্যাশন জগতে নিজের প্রভাব বিস্তার করেছেন। এদিকে, আলিয়াকে নিয়ে লেভি স্ট্রস অ্যান্ড কোর দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক হিরেন গোর বলেন, ‘আলিয়া ভাট শুধু চলচ্চিত্র নয়, ফ্যাশন ও সংস্কৃতি নিয়েও আলোচনার ধারা তৈরি করেন। তার উপস্থিতি লেভিসকে নারীদের ডেনিমে আরও শক্তিশালী করবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?