লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩ – বর্ণমালা টেলিভিশন

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ৫:১৯ 58 ভিউ
লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরাইল। শনিবার (৮ নভেম্বর) এসব হামলা চালায় দখলদার বাহিনী। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন শেবা শহরের দুই ভাই। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে, বারাশিত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন। লেবাননে ইসরাইলি হামলার নিন্দা ইইউ’র ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এসব হামলা লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে। তাদের দাবি, নিহত ব্যক্তিরা ২০২৪ সালে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘হুমকি’ সৃষ্টি করছিলেন। চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরাইল এমন অজুহাত দেখিয়ে বারবার লেবাননে নতুন হামলা চালিয়ে আসছে। এর আগে, এনএনএ জানিয়েছিল যে দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে একটি যানবাহনে ইসরাইলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা