লুঙ্গি পরে হাজির বুবলি – বর্ণমালা টেলিভিশন

লুঙ্গি পরে হাজির বুবলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:১৯ 151 ভিউ
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক সিয়াম। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এম রাহিম পরিচালিত এই সিনেমাটির জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রচলিত মিডিয়াগুলোতেও। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রচারণা করলেন এই নায়িকা। ফেসবুকে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’ বুবলীর এই প্রচারণা দারুণ উপভোগ করেছেন ভক্তরা। অনেকে বলছেন, সিনেমায় হয়তো তাকে সাহসী কোনো চরিত্রে দেখা যাবে, যেখানে তার পোশাকের ধরনও এমন হতে পারে। এর আগে ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ঢালিউডের জনপ্রিয় এই দুই তারকা। এই সিনেমা নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে। সিনেমাটিতে সিয়ামের চেহারা, লুক ও অ্যাকশন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন। সিয়াম বলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার জন্য সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে চরিত্রটিকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকদের হাতে। সিয়াম-বুবলীর পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবলীকে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন। তবে টিজারে প্রথমবারের মতো তার ঝলক দেখা গেছে। সিনেপ্রেমীরা ইতোমধ্যেই ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী। ‘জংলি’ও তার ব্যতিক্রম নয়। পোস্টার ও টিজারের অ্যাকশন দৃশ্য, সম্পাদনা ও আবহসংগীত দর্শকদের নজর কেড়েছে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ‘জংলি’ হতে যাচ্ছে একটি সফল সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। এবার অপেক্ষা ঈদের মুক্তির জন্য!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি