লাল গালিচায় প্রথম দিনেই বিশ্ব সিনেমার সেরা মুখগুলো – বর্ণমালা টেলিভিশন

লাল গালিচায় প্রথম দিনেই বিশ্ব সিনেমার সেরা মুখগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৫ 55 ভিউ
‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগানেই বৃহস্পতিবার পর্দা উঠল পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের। জেদ্দার ঐতিহাসিক শহর আল বালাদে বিশ্বমানের চলচ্চিত্র, নতুন প্রতিভা, বাজার সুবিধা ও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা আসর। প্রথম দিনেই রেডসির গালগালিচায় আলো ছড়ালেন একঝাঁক তারকা। হলিউড, বলিউড এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক তারকারা প্রথম দিনেই লাল গালিচায় হাটলেন, অভিবাদন জানালেন এবং গ্রহণও করলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বিশ্ব সিনেমার এই যজ্ঞ চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। রেড কার্পেটে উপস্থিত তারকারা উদ্বোধনী রাতে রেড কার্পেটে উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি; মার্কিন অভিনেত্রী কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা ও উমা থারম্যান; কিউবান–স্প্যানিশ তারকা আনা ডি আর্মাস; ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুয়া; এবং ব্রিটিশ সঙ্গীতশিল্পী রিতা ওরা। বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। মধ্যপ্রাচ্য থেকে সৌদি তারকা সারাহ তাইবাহ উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন জেইনা মাকি, হানা মানসুর ও আরও অনেকে। অস্কারজয়ী ব্রডি বলেন, ‘এটি আমার দ্বিতীয়বার রেড সি ফেস্টিভ্যালে অংশগ্রহণ। আমি গর্বিত সৌদি আরবের এই প্রচেষ্টার জন্য—যা শুধু চলচ্চিত্র বা শিল্পেই নয়, বরং তাদের নিজস্ব সংস্কৃতিকে সমর্থন করছে। এই উৎসব বিশেষভাবে কম প্রতিনিধিত্বপ্রাপ্ত নারী চলচ্চিত্রকারদের জন্য দৃশ্যমানতা বাড়াচ্ছে, এবং তরুণ ও অনুপ্রেরণাদায়ক নির্মাতারা সুযোগ পাচ্ছেন।’ আন্তর্জাতিক অতিথি ও বিশেষ সম্মাননা ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনও উপস্থিত ছিলেন, যিনি চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুরি সদস্যরাও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন শন বেকার, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, ব্রিটিশ অস্কারজয়ী রিজ আহমেদ, অভিনেত্রী অলগা কুরি্লেঙ্কো এবং নাওমি হারিস। থিম ও লক্ষ্য এবার ফেস্টিভ্যালের মূল থিম হচ্ছে ‘সিনেমার প্রতি ভালোবাসা (For the Love of Cinema)’। আয়োজকরা জানিয়েছেন এবার ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিল্প কার্যক্রম, নারী চলচ্চিত্রকারদের উপর বিশেষ ফোকাস এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়টি এবার আরও গুরুত্ব পাবে। উদ্বোধনী ছবি ‘জায়ান্ট’ উদ্বোধনী রাতে প্রদর্শিত হলো ব্রিটিশ–ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক ছবি ‘জায়ান্ট’, যার পরিচালক রোয়ান আথাল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি।এল মাসরি বলেন, ‘এই ছবি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি পূর্ব ও পশ্চিম উভয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করছে। শেফিল্ডে বড় হওয়া একজন ইয়েমেনি মুসলিম বক্সারের জীবন সংগ্রাম ও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্যিই অনুপ্রেরণামূলক।’ বৈচিত্র্যময় প্রদর্শনী ১০ দিনের উৎসবের সময় দর্শকরা ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টির বেশি চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এখানে থাকছে বৈশ্বিক প্রিমিয়ার, আঞ্চলিক ডেবিউ এবং আন্তর্জাতিক শিরোনাম—ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং শর্ট ফিল্ম।আরব স্পেকট্যাকুলার প্রোগ্রাম–এ থাকবে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’,হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’ এবং আনাস বে-থাফের এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?