লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের – বর্ণমালা টেলিভিশন

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ March, ২০২৬ | ৫:১৭ 95 ভিউ
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলের রাজধানী তেল আবিবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় প্রথমবারের মতো 'ক্লাস্টার ওয়ারহেড' বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে খোররামশহর-৪ এবং কদর মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলোর প্রতিটিতে একাধিক সাব-মিউনিশন বা ছোট বোমা সংযুক্ত ছিল। ইসরাইলি কর্তৃপক্ষের মতে, তেল আবিবের জনবহুল এবং সামরিক গুরুত্বসম্পন্ন একটি এলাকায় এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। উল্লেখ্য, মাঝ আকাশে ছড়িয়ে পড়ার সক্ষমতার কারণে এই ধরণের ক্লাস্টার বোমা প্রতিরোধ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত দুরূহ। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লারিজানি বা অন্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না। তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিক কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং দ্রুত শূন্য পদগুলোতে নতুন নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এদিকে যুদ্ধের মাত্রা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এক সরকারি কর্মকর্তার সূত্রে জানা গেছে, খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরাজয় স্বীকার করে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত শান্তির কোনো সুযোগ নেই। সংঘাতের আবহে ইরানের অভ্যন্তরীণ উত্তাপও বাড়ছে। সম্প্রতি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুরোশ কেইভানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। মঙ্গলবার (১৭ মার্চ) তেহরানের আইআরজিসি সদর দপ্তর লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চললেও এর জবাবে ইরান বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানার কথা স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, এতে কোনো তেজস্ক্রিয় ক্ষয়ক্ষতি হয়নি। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলে অন্তত ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সূত্র: সিএনএন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী