লাগেজে অবৈধ মদ বহন, দুই কেবিন ক্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান – বর্ণমালা টেলিভিশন

লাগেজে অবৈধ মদ বহন, দুই কেবিন ক্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ January, ২০২৫ | ১০:৪৭ 251 ভিউ
ফ্লাইটে লাগেজে অবৈধ মদ বহনের অভিযোগে দুই কেবিন ক্রু নুসরাত জাহান তিথি ও আব্দুল্লাহ আল আবু বকর তাবরেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাধারণত লাইসেন্স ছাড়া দেশীয় যে কোনো যাত্রীর কাছে অবৈধ মদ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী থানায় মামলা করতে হয়। তবে মঙ্গলবার পর্যন্ত বিমানবন্দর থানায় এ সংক্রান্ত কোনো মামলা হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশকে কোনো কিছু জানায়নি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, গত সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ঢাকায় আসা ফ্লাইটে এ ঘটনা ঘটে। লাগেজে অবৈধ তিন বোতল মদসহ দুই কেবিন ক্রুকে আটক করে শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে এসব মদ জব্দ করে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত কেবিন ক্রু তিথি ও তাবরেজের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রচলিত আইনের ধারায় ব্যবস্থা নেবে বিমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন