লক্ষ্মীপুরে হত্যাসহ ২০ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
১০:৫৫ পূর্বাহ্ণ
128 ভিউ

লক্ষ্মীপুরে হত্যাসহ ২০ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১০:৫৫ 128 ভিউ
লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ প্রকাশ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধে আরও ২০টি মামলা রয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮ টার দিকে রায়পুরের সোনাপুর ইউনিয়নের সিকদার রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইউসুফ রায়পুরের কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া মোল্লারহাট এলাকার মিজি বাড়ির আবুল কাশেমের ছেলে। র‍্যাব জানায়, ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর সদর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালত ইউসুফকে ৫ বছরের সাজা দেয়। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা সদর থানা, রায়পুর থানা, চন্দ্রগঞ্জ থানা, রামগঞ্জ থানা এবং ডিএমপি, ঢাকার পল্টন থানা, মিরপুর থানাসমুহে হত্যা, হত্যার চেষ্টা, ডাকাতি, চুরি, মাদক ও প্রতারণাসহ ২০ টি মামলা রয়েছে। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ইউসুফ দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। র‍্যাব তাকে গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে রায়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিজেকে সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি