রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১০:০৯ পূর্বাহ্ণ
167 ভিউ

রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৯ 167 ভিউ
রোজার দুই দিন আগেই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইফতারে শরবত তৈরিতে ব্যবহুত লেবু হালিপ্রতি সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে নতুন করে চাল, আদা-রসুন ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এতে এসব পণ্য কিনতে ক্রেতাকে এখন থেকেই বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত দিন আগেও প্রতি হালি লেবু ২০-৩০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার খুচরা বাজারে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে প্রতি পিস লেবুর দাম হয় ১৫-২০ টাকা। একই লেবু পাড়া-মহল­ার সবজির দোকানে হালিপ্রতি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকায়। নয়াবাজারে সবজি কিনতে আসা আল আমিন বলেন, রোজা উপলক্ষ্যে লেবু কিনতে এসেছিলাম। কিন্তু দোকানে দাম জানতে চাওয়ার পর আর কিনতে ইচ্ছা করছে না। হালি চাচ্ছে ৮০ টাকা। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে। একই বাজারের বিক্রেতা নিজামুল হক বলেন, পাইকারি বাজার থেকে আকার ও মানভেদে ৪০-৬০ টাকা দিয়ে হালি কিনেছি। যার কারণে ৬০-৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম বাড়লে আমাদেরও বাড়তি দাম দিয়ে কিনতে হয়। বিক্রিও করতে হয় বাড়তি দামেই। এদিকে সপ্তাহের ব্যবধানে সরু ও মাঝারি আকারের চালের দাম বেড়েছে। খুচরা বাজারে প্রতিকেজি সরু চাল বিক্রি হচ্ছে ৭৪-৮৮ টাকা। যা সাত দিন আগে ৭২-৮৬ টাকা ছিল। মাঝারি আকারের মধ্যে পাইজাম চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৬৬ টাকা। যা সাত দিন আগে ৫৮-৬৪ টাকা ছিল। এছাড়া প্রতিকেজি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা। মালিবাগ কাঁচাবাজারের খালেক রাইস এজেন্সির মালিক দিদার হোসেন বলেন, হঠাৎ করে আড়তে দাম বাড়ানোর কারণে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ২ টাকা চালের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলেও মিল থেকে দাম বাড়ানো হয়েছে। যে কারণে ক্রেতার বাড়তি দরে চাল কিনতে হচ্ছে। রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা। যা সাত দিন আগে ১৯০-২০০ টাকায় বিক্রি হয়েছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। যা গত সপ্তাহের তুলানায় ২০ টাকা বেশি। এছাড়া প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা। আর খাসির মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০০-১২৫০ টাকা। খুচরা বাজারে প্রতিকেজি আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা। যা এক সপ্তাহ আগে ২১০-২৪০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি দেশি আদা মানভেদে বিক্রি হচ্ছে ১০০-২৫০ টাকা। যা সাত দিন আগেও ১০০-১৫০ টাকায় বিক্রি হয়েছে। মসলাপণ্যের মধ্যে প্রতিকেজি দারুচিনি বিক্রি হচ্ছে ৫০০ টাকা। যা সাত দিন আগে ৪৮০ টাকায় বিক্রি হয়েছে। সঙ্গে প্রতিকেজি এলাচ ৪৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪৬০০ টাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!