রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৬
৫:২৯ পূর্বাহ্ণ
31 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৬ | ৫:২৯ 31 ভিউ
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতাকর্মী আলোচিত বৃদ্ধা বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম (৭০) আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মেথিকান্দা রেলস্টেশনেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত স্টেশনে তাঁর কক্ষে ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নেয়। হামলার সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এতে তাঁর মুখমণ্ডল, চোখের নিচে রক্তাক্ত জমাট ক্ষত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া জখমের চিহ্ন দেখা যায়। ঘটনার পর তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পাশে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জানা গেছে, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মেথিকান্দা রেলস্টেশনে এসে আর ফিরে যাননি বুবি বেগম। স্টেশনটিই হয়ে ওঠে তাঁর স্থায়ী ঠিকানা। কোনো বেতন-ভাতা ছাড়াই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম, শৌচাগার ও স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন তিনি। মানবিক কারণে স্টেশন কর্তৃপক্ষ তাঁকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। যাত্রী ও স্থানীয় মানুষের দেওয়া সামান্য সহায়তায় চলত তাঁর জীবন। মেথিকান্দা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শামিম বলেন, ‘ওই দিন রাতে দুর্বৃত্তরা মেরে তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা নিয়ে যায়। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে না পারলেও ইশারায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করি। উনারা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ওই বৃদ্ধা মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই