রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ – বর্ণমালা টেলিভিশন

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ১০:৪২ 8 ভিউ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভের পর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। আকাশবাণী ভবনের সামনে বিক্ষোভ চলাকালীন তাদের হেফাজতে নেওয়া হয়। রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও এ সময় কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে পুলিশ আটক করে। মূলত ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এরই অংশ হিসেবে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা নির্বাচন সদনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পথ আটকে দেয়। এর প্রতিবাদেই আকাশবাণী ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস নেতারা। বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে। কংগ্রেস নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়া পর্যন্ত এবং তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। এর আগে মঙ্গলবার দুপুরে মিছিল এগোতে না দেওয়ার পর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে তাদের পুলিশ বাসে তোলা হয়। তবে পরে তারা বের হয়ে নির্বাচন কমিশন সদর দপ্তরের পাশে অবস্থিত আকাশবাণী ভবনে প্রবেশ করেন। শেখ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন। এদিকে এই বিক্ষোভের জেরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা পুরোপুরি অস্বীকার করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট। তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ বানোয়াট খবর এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক ৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত বাড়ল স্বর্ণের দাম ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ! ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক কিভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের