রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ জুলাই, ২০২৬
৫:৩৬ পূর্বাহ্ণ
1 ভিউ

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৬ | ৫:৩৬ 1 ভিউ
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামীও নিজের পেটে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার স্থানীয় সময় সকালে উত্তর বচ্চি পরগনার সোদপুর স্কুল রোড এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম গীতা দাস এবং অভিযুক্ত স্বামীর নাম সুভাষ দাস। সুভাষ উত্তর চব্বিশ পরগনার নাজাত এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে গীতা ও সুভাষের বিয়ে হলেও গীতার পরিবার তাঁদের এই বিয়ে কোনোভাবেই মেনে নেয়নি। বিয়ের পর থেকে এই দম্পতি সোদপুরের স্কুল রোডে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। আজ সকালে প্রকাশ্যে রাস্তায় গীতার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালান সুভাষ। তিনি গীতার শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। রাস্তায় এই ঘটনা দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং সুভাষকে থামানোর ও তাঁর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষিপ্ত সুভাষের হাত থেকে গীতাকে রক্ষা করতে তাঁরা ব্যর্থ হন। একপর্যায়ে রক্তাক্ত ও জখম অবস্থায় গীতা রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন। স্ত্রীকে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে সুভাষ সঙ্গে সঙ্গে ওই একই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে গীতা দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় সুভাষ দাসকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের পর থেকে সুভাষ প্রায়ই গীতার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। গীতা এই নির্যাতনের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছিলেন এবং একপর্যায়ে তিনি এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু সুভাষ কোনোভাবেই গীতাকে ছেড়ে দিতে রাজি ছিলেন না। এই বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩