রাশিয়ার সম্পদ নয়, ভিন্ন উপায়ে ইউক্রেনকে অর্থ দেবে ইইউ – বর্ণমালা টেলিভিশন

রাশিয়ার সম্পদ নয়, ভিন্ন উপায়ে ইউক্রেনকে অর্থ দেবে ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫২ 120 ভিউ
যৌথ উদ্যোগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ইউক্রেনকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। শুরুতে রাশিয়ার ফ্রিজ হওয়া বা জব্দকৃত সম্পদ ব্যবহার করে ক্ষতিপূরণ ঋণের বিষয়ে ভাবা হলেও তারা সে পদক্ষেপ থেকে সরে এসেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়নভুক্ত অধিকাংশ দেশ আর্থিক খাতগুলো থেকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫.৫ বিলিয়ন ডলার) যৌথ ঋণ নিয়ে ইউক্রেনকে দেবে। যা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে ব্যবহার করা হবে। তবে এ ব্যবস্থায় অংশ নেবে না হাঙ্গেরি, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ইউরোপের বিভিন্ন দেশে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়। এই সম্পদের বড় অংশ আছে বেলজিয়ামের আর্থিক সংস্থা ইউরোক্লিয়ারে। ইউরোপের অধিকাংশ নেতা ফ্রিজ হওয়া এই সম্পদ শুরুতে ইউক্রেনকে (৯০ বিলিয়ন ইউরো) দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু এর বিরোধীতা করে বেলজিয়াম। কারণ হিসেবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার বলেন, এই অর্থ ছাড় দিলে তাঁর দেশের আর্থিক স্থিতিশীলতা ক্ষুন্ন হতে পারে। তিনি সমঝোতার জন্য আলোচনা করতে রাজি। কিন্তু আর্থিক স্থিতিশীলতার বিষয়ে নমনীয়তা দেখাবেন না। শুক্রবারের বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইউরোপের নেতাদের কাছে রাশিয়ার সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার নিশ্চয়তা দাবি করেন। তাঁর অনঢ় অবস্থানের কারণে পরে আর আলোচনা আগায়নি। এরপর যৌথ ঋণের পথ বেছে নেওয়া হয়। বৈঠক শেষে পর ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেনকে সঙ্গে নিয়ে বলেন, মূল লক্ষ্য পূরণ হয়েছে। ইউক্রেনের অর্থায়ন নিশ্চিত করা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা