রামগতিতে ফের সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫
১০:০৯ পূর্বাহ্ণ
152 ভিউ

রামগতিতে ফের সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:০৯ 152 ভিউ
লক্ষ্মীপুরের রামগতিতে ফের সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে স্থানীয় একটি জামে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মুয়াজ্জিনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের কারিগো গোজের জামে মসজিদের মুয়াজ্জিনের থাকার ঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জিহাদুর রহমান (২২) ওই মসজিদের মুয়াজ্জিন এবং স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষক। সে নোয়াখালী জেলার চর জব্বার থানাধীন উত্তর চর বাগ্যা গ্রামের মো. মমিনের ছেলে। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী। ঘটনার দিন মাদ্রাসা ছুটি হওয়ার পর অভিযুক্ত মুয়াজ্জিন খাবারের প্লেট ধোয়ার কথা বলে শিশুটিকে তার রুমে ডেকে নেয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তখন মুয়াজ্জিন তাকে ছেড়ে দেয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পরদিন ২৩ এপ্রিল শিশুটির মা শিশুটিকে মাদ্রাসায় যেতে বললে সে যেতে অস্বীকৃতি জানায় ও কান্নাকাটি শুরু করে এবং ঘটনার বিস্তারিত তার মাকে খুলে বলে। এর আগেও মুয়াজ্জিন শিশুটিকে অনেকবার ধর্ষণচেষ্টা করেছে বলে তার মাকে জানায়। পরে অভিযুক্ত মুয়াজ্জিনে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে অভিযুক্ত মুয়াজ্জিন জিহাদুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। জিহাদুর রহমান বর্তমানে থানা হেফাজতে আছে। নিয়মানুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত রোববার (২০ এপ্রিল) দুপুরে একই উপজেলার পৌর আলেকজান্ডার ৭ নং ওয়ার্ডের সেবাগ্রাম এলাকায় ৭ বছরের এক শিশু তার ফুফা কর্তৃক ধর্ষণচেষ্টার শিকার হয়। ওই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা বাদি হয়ে একই থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। সেই মামলার আসামী মাকসুদ পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?