রামগঞ্জে ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর নাম ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫
১০:৪৫ পূর্বাহ্ণ
158 ভিউ

আরও খবর

রামগঞ্জে ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর নাম ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৪৫ 158 ভিউ
আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ জাকির হোসেন পাটোয়ারীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রতীক হাতপাখা নিয়ে। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় এ ঘোষণা দেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দায়িত্বশীল কর্মশালায় জেলার সব উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুফতি ফয়জুল করীম তার বক্তব্যে বলেন, আলহাজ জাকির হোসেন পাটোয়ারী একজন আদর্শবান, সৎ, জনবান্ধব এবং দানশীল ব্যক্তি। রামগঞ্জবাসীর উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি একজন যোগ্য প্রার্থী। তিনি আরও বলেন, আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা দুনিয়ার পাশাপাশি আখিরাতের দায়িত্বও বুঝবে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় ও ইনসাফ। ঘোষণার পর আলহাজ জাকির হোসেন পাটোয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। আমি চাই ন্যায়-ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে রামগঞ্জের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। উল্লেখ্য, আলহাজ জাকির হোসেন পাটোয়ারী বহুদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার