রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল ভারত – বর্ণমালা টেলিভিশন

রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৩১ 55 ভিউ
ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির ইতিহাসের অন্যতম বড় এই সমরাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে ৩ লাখ ৬০ হাজার কোটি রুপির (৩ হাজার ৯৭০ কোটি ডলার) বিশাল এক প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ অনুমোদন করেছে নয়াদিল্লি। এর আওতায় সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্যই একাধিক সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক কয়টি বিমান কেনা হচ্ছে, তা নির্দিষ্ট করে না জানালেও ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে সায় দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। এর মধ্যে ১৮টি সরাসরি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে আসবে। বাকি ৯৬টি তৈরি হবে ভারতের মাটিতেই। এই বিশাল প্যাকেজের তালিকায় নৌবাহিনীর জন্য বোয়িং পি৮আই পোসেইডন নজরদারি বিমান ও স্থলবাহিনীর জন্য অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে। এ ছাড়া সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক ও বিএমপি-২ সাজোয়া যানগুলোকে আধুনিকায়নের উদ্যোগও এই প্যাকেজের অন্তর্ভুক্ত। ভারতের বিমানবাহিনীতে যুদ্ধবিমানের ঘাটতি পূরণে নতুন এই বিমানগুলো বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের একটি সংসদীয় প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর জন্য কমপক্ষে ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন হলেও বর্তমানে তাদের হাতে আছে মাত্র ২৯টি। গত বছরের সেপ্টেম্বরে স্নায়ুযুদ্ধকালীন মিগ-২১ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন অবসরে পাঠায় ভারত। আগামী বছরগুলোতে আরও কিছু বিমান অবসরে যাবে। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার আদেশ দিয়েছিল ভারত। দাসো জানিয়েছে, ফ্রান্সের বাইরে ভারতই প্রথম দেশ যারা এই বিশেষ সংস্করণটি ব্যবহার করতে যাচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমানবাহিনী রাফাল ব্যবহার করেছিল। তখন পাকিস্তানের চীনা জে-১০সি যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে অন্তত একটি রাফাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা 'ইন্ডিয়া–ফ্রান্স ইয়ার অব ইনোভেশন' উদ্বোধন করবেন এবং নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার